প্রধান সূচি

ইন্দুরকানীতে কলেজের অফিস সহকারি খুন ॥ আটক-১

ইন্দুরকানীতে পারিবারিক কলহের জের ধরে মো. রেজাউল করিম রিপন নামে কলেজের এক অফিস সহকারিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ঘাতক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে উপজেলার চন্ডিপুর বাজারের মজনুর মিষ্টির দোকানের সামনে খোলপটুয়া গ্রামের আবুবকর বেপারীর ছেলে কাঞ্চন বেপারী (৩৩) ধারালো কুড়াল দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে চর বলেশ^র গ্রামের আ. রহমানের ছেলে মো. রেজাউল করিম রিপন (৩৫)কে হত্যা করে। নিহত রিপন কলারণ চন্ডিপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অফিস সহকারি। তার স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরবলেশ^র গ্রামের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম জানান, ঘাতক কাঞ্চন বেপারী নিহত রিপনের ভাইয়ের মেয়েকে ৪ বছর পূর্বে বিয়ে করে। বিয়ের পর থেকে কাঞ্চন তার স্ত্রীকে নির্যাতন করে আসছে। বিষয়টি কাঞ্চনের স্ত্রী তিন মাস পূর্বে তার বাবার বাড়ি গিয়ে পরিবারের লোকজনকে জানালে তারা তার কাছে মেয়ে দিবে না বলে কাঞ্চনকে জানায়। নিহত রিপন তার ভাইয়ের মেয়ের বিষয়টি নিয়ে বেশি প্রভাব খাটালে ঘাতক কাঞ্চন ক্ষিপ্ত হয়ে রিপনকে কুপিয়ে হত্যা করে। কাঞ্চনের স্ত্রী ৩ মাস ধরে তার বাবার বাড়ি অবস্থান করছে।

ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, নিহতের ঘটনায় ঘাতক কাঞ্চন বেপারীকে আটক করা হয়েছে। নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial