কাউখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ
পিরোজপুরের কাউখালী বন্দর সংলগ্ন সন্ধ্যা নদীর চরে কেন্দ্রীয় শ্মশান সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং কাউখালী উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম দু’টি পরিবারের মাঝে কম্বল, চাল, ডাল, সয়াবিন তেল, লবন, মুড়ি, চিড়া বিতরণ করেন।
এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দরিদ্র দুটি পরিবার শাহ আলম ভান্ডারী ও পেয়ারু বেগমের পাশে দাড়ালেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার। রবিবার সকালে কাউখালী থানার সম্মুখে আগুনে ক্ষতিগ্রস্থ দরিদ্র দুটি পরিবার মাঝে চাল ডাল, হাড়ি-পাতিলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কাউখালী থানার পুলিশ পরিদর্শক( তদন্ত ) মো. ফরিদ হোসেন।
উল্লেখ্য, শনিবার বিকেলে অগ্নিকান্ডে দুই পরিবারের বসতঘর সম্পূর্ন এবং অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়টি আগুনে আংশিক পুড়ে যায়। শনিবার দুপুর তিন টার দিকে মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে ওই পরিবারের নগদ টাকাসহ ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।
