Sunday, November 18th, 2018
ইন্দুরকানীতে কলেজের অফিস সহকারি খুন ॥ আটক-১
ইন্দুরকানীতে পারিবারিক কলহের জের ধরে মো. রেজাউল করিম রিপন নামে কলেজের এক অফিস সহকারিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ঘাতক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে উপজেলার চন্ডিপুর বাজারের মজনুর মিষ্টির দোকানের সামনে খোলপটুয়া গ্রামের আবুবকর বেপারীর ছেলে কাঞ্চন বেপারী (৩৩) ধারালো কুড়াল দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে চর বলেশ^র গ্রামের আ. রহমানের ছেলে মো. রেজাউল করিম রিপন (৩৫)কে হত্যা করে। নিহত রিপন কলারণ চন্ডিপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অফিস সহকারি।বিস্তারিত পড়ুন
কাউখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ
পিরোজপুরের কাউখালী বন্দর সংলগ্ন সন্ধ্যা নদীর চরে কেন্দ্রীয় শ্মশান সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং কাউখালী উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম দু’টি পরিবারের মাঝে কম্বল, চাল, ডাল, সয়াবিন তেল, লবন, মুড়ি, চিড়া বিতরণ করেন। এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দরিদ্র দুটি পরিবার শাহ আলম ভান্ডারী ও পেয়ারু বেগমের পাশে দাড়ালেন কাউখালী থানার অফিসারবিস্তারিত পড়ুন
সংঘবদ্ধ ডলার চক্র বেপরোয়া
শরণখোলায় প্রবাসীসহ দুই পরিবার প্রতারিত
বাগেরহাটের শরণখোলায় ডলার ব্যবসার প্রলোভন দেখিয়ে এক প্রবাসী পরিবারের কাছ থেকে ৬ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন একটি সংঘবদ্ধ চক্র। ঘটনাটি ঘটেছে সম্প্রতি উপজেলার উত্তর বাধাল গ্রামে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ সৌদি প্রবাসী মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা স্বপন কাজী (৩০) বাদী হয়ে প্রতারক চক্রের মুল হোতা তার চাচা শ্বশুর বাধাল গ্রামের বাসিন্দা মো. হাফেজ শরীফের ছেলে প্রতারক আ. জলিল শরীফ (৪৫) এর বিরুদ্ধে শরণখোলা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে প্রতারনার বিচার দাবী করেছেন। ক্ষতিগ্রস্থ প্রবাসী জানায়, গত ৯ নভেম্বর তার চাচা শশুর আ. জলিল তাকে সঠিক কিনা তা খতিয়ে দেখার জন্য আমেরিকারবিস্তারিত পড়ুন
বাগেরহাটে তাঁতী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঢাকায় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের গাড়ীতে আগুন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাট জেলা তাঁতী লীগের নেতৃবৃন্দ। রবিবার বিকেলে বাগেরহাট জেলা তাঁতী লীগের আহবায়ক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকির নেতৃত্বে জেলা তাঁতী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা তাঁতী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তাঁতী লীগের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম মুকুল, তাঁতী লীগ নেতা লিটু দাস, সদর উপজেলা তাঁতী লীগেরবিস্তারিত পড়ুন
প্রেসক্লাব পাইকগাছার নতুন কমিটি গঠন
প্রেসক্লাব পাইকগাছা এর কার্যনির্বাহী নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার দুপুরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কমিটি পুনগঠন করার লক্ষে এক সভা প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রকাশ ঘোষ বিধানকে সভাপতি ও ইমদাদুল হককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাশ ও এডভোকেট শিবু প্রসাদ সরকার, যুগ্ম-সম্পাদক বিভূতি ভূষণ ঢালী, কোষাধ্যক্ষ পঞ্চানন সানা, দপ্তর সম্পাদক আশিষ রায় চৌধুরী মিন্টু, পাঠাগার সম্পাদক শ্যাম সুন্দর ভদ্র, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসরিন সুলতানা রানী, ক্রীড়া সম্পাদক রফিকুলবিস্তারিত পড়ুন
কাউখালীতে প্রতিবন্ধি বিদ্যালয় ও বসতবাড়ি আগুনে পুড়ে গেছে
পিরোজপুরের কাউখালী বন্দর সংলগ্ন সন্ধ্যা নদীর চরে কেন্দ্রীয় শ্মশান সংলগ্ন এলাকায় আগুনে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাঁই হয়েছে এবং অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়টি আগুনে আংশিক পুড়ে গেছে। শনিবার দুপুর তিনটার দিকে মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে ওই পরিবারের নগদ টাকাসহ ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। এতে দুইলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ওই চরের বাসিন্দা পিয়ারু বেগমের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। এদিকে, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দরিদ্র দুটি পরিবারবিস্তারিত পড়ুন
আনন্দ স্কুল টিকিয়ে রাখার কৌশল
শরণখোলায় ৬’শ টাকার চুক্তিতে প্রাথমিক সমাপনী পরীক্ষা
বাগেরহাটের শরণখোলায় প্রথম দিন অনুষ্ঠিত প্রাথমিক ও এবতেদায়ী সমাপনী পরীক্ষায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। মাত্র ৬’শ টাকার চুক্তিতে মাধ্যমিক শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহন করিয়ে উপজেলার বিভিন্ন আনন্দ স্কুলগুলো টিকিয়ে রাখতে এবং শিক্ষকদের চাকুরী বাঁচাতে এ পন্থা অবলম্বন করা হচ্ছে বলে জানা গেছে। প্রাথমিক শিক্ষকদের একটি শক্তিশালী সিন্ডিকেট প্রতি বছর নানা কৌশলে এমন অনিয়ম ও দুর্নীতি চালিয়ে গেলেও কেউ তাদের লাগাম টানার চেষ্টা করছে না। ফলে, সরকারে বিপুল পরিমান টাকা গচ্ছাসহ কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবন নিয়ে টালবাহানা করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার শরণখোলা উপজেলার ৪ ইউনিয়নের ৮টি পরীক্ষা কেন্দ্রেবিস্তারিত পড়ুন
দুবলারচরে রাসমেলায় যেতে উপকূলবাসীর মধ্যে ব্যাপক প্রস্তুতি ॥ তৎপর হরিণ শিকারীরা
প্রতি বছর কার্তিক মাসের শেষ বা অগ্রহায়ণের প্রথম দিকে শুক্লপক্ষের ভরা পূর্ণিমায় সুন্দরবনের দুবলারচর আলোর কোলে ৩ দিনব্যাপী রাস মেলা অনুষ্ঠিত হয়। এটি সব থেকে বড় সমুদ্র মেলা। চলতি মাসের ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী রাসমেলা অনুষ্ঠিত হবে। হাজার হাজার পুর্ণাত্থি ও দর্শনার্থীদের আগমনে মেলা উৎসব মূখর হয়ে ওঠে। এ মেলাকে কেন্দ্র করে সুন্দরবন উপকূলবর্তী মানুষের মধ্যে উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মেলায় যেতে ব্যাপক প্রস্তুতি চলছে। হিন্দু ধর্মালম্বীরা পূর্ণিমার জোয়ারে নোনা জলে ¯œানে পাপমোচন হয়ে মনস্কামনা পূর্ণ হবে এ বিশ্বাসে রাস মেলায় যোগ দিলেও সময়ের ব্যবধানেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার দিনগত গভীর রাতে অগ্নিকান্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। উপজেলার তেতুলতলা গ্রাম্য বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাদল শীল জানান, শনিবার দিনগত রাত ১১ টার দিকে টিকিকটা ইউনিয়নের তেতুলতলা গ্রাম্য বাজারের ইউনুচ খায়ের খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাশ^বর্তী ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। আগুনে একটি খাবার হোটেল, ঔষধের দোকান, একটি মুদি মনোহরী, একটি চায়ের দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়। খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়েবিস্তারিত পড়ুন
