কাউখালীতে প্রতিবন্ধি বিদ্যালয় ও বসতবাড়ি আগুনে পুড়ে গেছে
পিরোজপুরের কাউখালী বন্দর সংলগ্ন সন্ধ্যা নদীর চরে কেন্দ্রীয় শ্মশান সংলগ্ন এলাকায় আগুনে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাঁই হয়েছে এবং অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়টি আগুনে আংশিক পুড়ে গেছে। শনিবার দুপুর তিনটার দিকে মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে ওই পরিবারের নগদ টাকাসহ ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। এতে দুইলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ওই চরের বাসিন্দা পিয়ারু বেগমের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
এদিকে, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দরিদ্র দুটি পরিবার শাহ আলম ভান্ডারী ও পেয়ারু বেগমকে খাদ্য সামগ্রী ও উপকরণ সহায়তা দিয়েছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার। রবিবার সকালে কাউখালী থানার সম্মুখে আগুনে ক্ষতিগ্রস্থ দরিদ্র দুটি পরিবার মাঝে চাল ডাল, হাড়ি-পাতিলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কাউখালী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মো. ফরিদ হোসেন।
