বাগেরহাটে তাঁতী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঢাকায় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের গাড়ীতে আগুন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাট জেলা তাঁতী লীগের নেতৃবৃন্দ।
রবিবার বিকেলে বাগেরহাট জেলা তাঁতী লীগের আহবায়ক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকির নেতৃত্বে জেলা তাঁতী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা তাঁতী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তাঁতী লীগের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম মুকুল, তাঁতী লীগ নেতা লিটু দাস, সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, পৌর তাঁতী লীগের সভাপতি খান জাহাঙ্গীর হোসেন মিঠু, বরকত মীর, ইফতেখারুল ইসলাম রানা, মজিদ শিকদার, মনিরুল হক মনি, কামরুল হোসেন, আরাফাত প্রমুখ।
Please follow and like us:
« প্রেসক্লাব পাইকগাছার নতুন কমিটি গঠন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শরণখোলায় প্রবাসীসহ দুই পরিবার প্রতারিত »
