বাগেরহাটের সড়ক দূর্ঘটনায় নিহত-১ ॥ আহত-১৪
বাগেরহাটের মোল্লারহাটে সড়ক দূর্ঘটনায় মো. রুবেল শেখ (৩০) নামের এক নির্মান শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ১৪ জন। বৃহস্পতিবার রাতে খুলনা- মাওয়া মহাসড়কের মোল্লারহাটের বোয়ালিয়া ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রুবেল শেখ মোল্লারহাট উপজেলার চরকান্দি গ্রামের মোস্ত শেখের ছেলে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির ঘটনাস্থল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌছে রাস্তা পার হতে থাকা একটি নির্মান শ্রমিকবাহী নসিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক জন নিহত হয়। এসময় আরো ১৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মোল্লারহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।
Please follow and like us:
« ২৩ ডিসেম্বর ভোট (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শরণখোলায় উড়ো চিঠি দিয়ে চাঁদা দাবী »
