Friday, November 9th, 2018
পিরোজপুর-৩ আসনে মহিউদ্দিন মহারাজ দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া আসনে দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ। আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকার ধানমন্ডিস্থ কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম ক্রয় করেন। এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সেলিম মিয়া, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মঠবড়িয়া পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেনীপেশার নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
পিরোজপুরে হাবিবুর রহমান মালেককে দলীয় মানোনয়ন দেয়ার দাবী জানিয়ে মিছিল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেকের সমর্থনে শহরে মিছিল-সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একটি গ্রুপ। আজ শুক্রবার সন্ধ্যায় শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠ থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীদের উপস্থিতিতে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সদস্য তৌহিদুল ইসলাম হিরু, যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ভিপি মাসুদ আহম্মেদবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় এ্যাপ্রোচ বিহীন সেতু ॥ জনদূর্ভোগ চরমে
পিরোজপুরের মঠবাড়িয়ায় টিয়ারখালী-লক্ষনা সংযোগ সড়কে দুই কোটিরও অধিক টাকা ব্যয়ে নির্মিত সেতুর দু’পাশে সংযোগ (এ্যাপ্রোচ) সড়ক না থাকায় চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সেতু নির্মাণের এক বছর পার হলেও দুই পাশের সংযোগ সড়ক না থাকায় সেতুটি কোন কাজেই আসছেনা। সেতু সংশ্লিষ্ট বাজার, মাধ্যমিক স্কুল ও একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়রা জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই সেতু সংশ্লিষ্ট একটি ভোট কেন্দ্র থাকায় ভোটার ও আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের সেতু পার হতে চরম বিপাকে পড়তে হবে। টিয়ারখালী ও লক্ষনা সংযোগ সেতুটি গত একবিস্তারিত পড়ুন
শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাগেরহাটের শরণখোলায় জিলবুনিয়া গ্রামে মুছা (৪) নামের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সময় সকলের অগোচরে খেলতে গেলে তাকে আর পাওযা যায়নি। অনেক খোঁজাখুঁজির পর তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। মৃত মুছা উপজেলার জিলবুনিয়া গ্রামের আ. রহমানের ছেলে।
স্বরূপকাঠীতে একাধিক ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
জেলার স্বরূপকাঠী উপজেলায় ডাকাতি, চুরি ও নারি নির্যাতন মামলাসহ ৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আতিকুল ইসলাম (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সমেদকাঠি ইউনিয়নের সাগরকান্দা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতিকুল ইসলাম সমেদকাঠি ইউনিয়নের গ্রামের আমির তালুকদারের ছেলে। জানা গেছে, আতিকুলের নামে স্বরূপকাঠী থানায় মোট ৬টি মামলার ওয়ারেন্ট রয়েছে। আতিকুল বছর খানেক আগে আরো একটি মামলায় ১০ বছর জেল খেটেছে।
শরণখোলায় উড়ো চিঠি দিয়ে চাঁদা দাবী
বাগেরহাটের শরণখোলায় উড়ো চিঠি দিয়ে চাঁদা দাবী করার ঘটনা চলছে। দাবীকৃত টাকা পেয়ে বসতবাড়ি, গোয়াল ঘর ও বেড়ায় আগুন দেয়ারও ঘটনা ঘটেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে ১০টি গরু এবং ৩টি ছাগল ও ২টি বসতঘর। আতংক সৃষ্টি করতে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবী করা হয়েছে। এর আগে বাড়ি দুটিতে উড়ো চিঠি দিয়ে দু’লাখ টাকা দাবী করে উল্লেখ করা হয়েছিল এবং হুমকী দেয়া হয়েছিল টাকা না দিলে ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হবে। টাকা না পেয়ে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শুক্রবার ভোর রাতে এবিস্তারিত পড়ুন
বাগেরহাটের সড়ক দূর্ঘটনায় নিহত-১ ॥ আহত-১৪
বাগেরহাটের মোল্লারহাটে সড়ক দূর্ঘটনায় মো. রুবেল শেখ (৩০) নামের এক নির্মান শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ১৪ জন। বৃহস্পতিবার রাতে খুলনা- মাওয়া মহাসড়কের মোল্লারহাটের বোয়ালিয়া ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রুবেল শেখ মোল্লারহাট উপজেলার চরকান্দি গ্রামের মোস্ত শেখের ছেলে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির ঘটনাস্থল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌছে রাস্তা পার হতে থাকা একটি নির্মান শ্রমিকবাহী নসিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক জন নিহত হয়। এসময় আরো ১৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মোল্লারহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেবিস্তারিত পড়ুন
