পিরোজপুর-৩ আসনে মহিউদ্দিন মহারাজ দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া আসনে দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ।
আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকার ধানমন্ডিস্থ কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম ক্রয় করেন। এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সেলিম মিয়া, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মঠবড়িয়া পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, মঠবাড়িয়া উপজেলার
বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেনীপেশার নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
Please follow and like us:
« পিরোজপুরে হাবিবুর রহমান মালেককে দলীয় মানোনয়ন দেয়ার দাবী জানিয়ে মিছিল (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় বিএনপির ৬৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ॥ গ্রেপ্তার ৪ »
