প্রধান সূচি

সৌদি আরবে হজ্বে গিয়ে ৮দিন ধরে নিখোঁজ বাগেরহাটের আজিজার

পবিত্র হজ্ব পালনে সৌদি আরবে গিয়ে বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী গ্রামের মো. আজিজার রহমান গোলদার নামে এক ব্যক্তি ৮ দিন ধরে নিঁেখাজ রয়েছে বলে তার স্বজনেরা জানিয়েছেন। গত ২০ আগষ্ট থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে তার জামাতা শাহ আলম শিপন জানান।

নিখোঁজ আজিজারের পরিবারের সদস্যরা জানান, গত ২০ আগষ্ট রাতে মিনা থেকে মো. আজিজার রহমান গোলদার হারিয়ে যান। ওই দিনের পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে তার সফর সঙ্গী অন্য হাজীদের সাথে কথা বলে জানতে পারেন মিনায় অবস্থানের সময় আজিজার রহমান বাথ রুমে যাওয়ার কথা বলে আর ফিরে আসেননি। দু’দিন ধরে অনেক খোঁজাখুঁজির পর না পাওয়ায় সফর সঙ্গী অন্য হাজীরা মক্কায় চলে যান বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজিজারের জামাতা শিপন বলেন, এখন পর্যন্ত তার শ্বশুরের কোন হদিস না পাওয়ায় তাদের পরিবারের অন্য সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েছেন। তিনি বেঁচে আছেন কিনা, তাও বলতে পারছেন না তারা। ৭৫ বছর বয়সী আজিজার রহমান গোলদার বাংলাদেশ থেকে খুলনার “লিমা ট্রাভেলস এজেন্সির” মাধ্যমে গত ১৪ আগষ্ট পবিত্র হজ্ব পালনে সৌদি আরবে যান বলে জানা গেছে।

এদিকে লিমা ট্রাভেল এজেন্সি’র ব্যবস্থাপক (ম্যানেজার) বিএম আফির বলেন, নিখোঁজ আজিজার রহমানকে এখনো খোঁজা হচ্ছে। তার ব্যাপারে আমরা ইতোমধ্যে বাংলাদেশ ও সৌদি আরবে হজ্ব ট্রাভেলসে জানিয়েছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial