প্রধান সূচি

Monday, August 27th, 2018

 

বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভান্ডারিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও মাদক নির্মূল সংগ্রাম কমিটির উদ্যোগে স্থানীয় উপজেলা অডিটরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিলের অর্থ কমিটির চেয়্যারম্যান এডভোকেট শ.ম রেজাউল করিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই ভান্ডারিয়া একটি ঐতিহ্যবাহী এবং পূন্য স্থান। জাতির জনক বঙ্গবন্ধুর অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং বিশ্বস্ত ব্যক্তিত্ব উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ারবিস্তারিত পড়ুন


বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাতা চূড়ান্ত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় এটি নির্মিত হবে। বাংলাদেশ ও ভারতের দু’জন পরিচালক যৌথভাবে নির্মাণ করবেন চলচ্চিত্রটি। চলচ্চিত্রটি নির্মাণের ভারত সে দেশের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল, গৌতম ঘোষ ও কৌশিক গাংগুলীর নাম প্রস্তাব করলে বাংলাদেশ শ্যাম বেনেগালকে চূড়ান্ত করে। সোমবার সচিবালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিক্তিক ছবি নির্মাণ নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় একথা জানান তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, এই চলচ্চিত্র নির্মাণে বাংলাদেশে পক্ষ থেকে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি থাকবে। দু’বছর আগে বাংলাদেশবিস্তারিত পড়ুন


কাউখালীতে জেপি’র ঈদ পূর্ণমিলনী

কাউখালী উপজেলায় সোমবার দুপুরে জাতীয়পার্টি (জেপি) ও তার অঙ্গ সংগঠন উপজেলা শাখার উদ্যোগে মানিক মিয়া কিন্ডার গার্টেনে ঈদ উল আজহা উপলক্ষে এক ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয়পার্টি (জেপি)’র  সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী থানা অফিসার ইনর্চাজ মো. কামরুজ্জামান তালুকদার, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবীর তালুকদার রাজু, জেপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম নসু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, জাতীয় পার্টি জেপির যুগ্ম সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, যুব সংহতির সভাপতি মো. জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মনু, জাতীয় ছাত্রবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ

পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রতিবন্ধি শিশুদের মেধা বিকাশের লক্ষে সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন পর্যায়ে উপজেলায় মোট ১২৩ জন শিক্ষার্থীদের মাঝে চেক বিরতণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী এ চেক বিতরণ করেন। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ভবানী সংকর রায় উপিস্থত ছিলেন।


কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জেলার কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারার অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ এবং পণ্যে মোড়ক ব্যবহার না করার অপরাধে কাউখালীর দক্ষিন  বাজারে অভিযান চালিয়ে নিপা বেকারীকেবিস্তারিত পড়ুন


হাসপাতালে ভর্তি পা হারানো ডালিম কি আদৌ বাড়ি ফিরতে পারবে ?

আমার নাম ডালিম। বাবার নাম মোহন। আমরা নয় ভাইবোন। আমার বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায়। বাগেরহাট সদর হাসপাতালের নিচতলার অর্থোপেডিক বিভাগের ২ নাম্বার বেডে প্রায় চার মাস ধরে চিকিৎসাধীন ষাটর্দ্ধো বয়সী এক নারী রোগী এভাবেই তার পরিচয় তুলে ধরেন। সোমবার দুপুরে এই প্রতিবেদককের কাছে হাসপাতালের বেডে বসে এই কথাগুলোই বারবার বলছিলেন ডালিম পরিচয় দেয়া ওই রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর দেয়া ঠিকানায় তার স্বজনদের কাছে ফিরিয়ে দিতে যেয়ে সেখানে কারও সন্ধান পায়নি। ফলে তাকে হাসপাতালে রেখে তার সেবা দিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। তার সঠিক পরিচয় না মেলায় কর্তৃপক্ষ পড়েছে বিপাকে। হাসপাতালবিস্তারিত পড়ুন


সৌদি আরবে হজ্বে গিয়ে ৮দিন ধরে নিখোঁজ বাগেরহাটের আজিজার

পবিত্র হজ্ব পালনে সৌদি আরবে গিয়ে বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী গ্রামের মো. আজিজার রহমান গোলদার নামে এক ব্যক্তি ৮ দিন ধরে নিঁেখাজ রয়েছে বলে তার স্বজনেরা জানিয়েছেন। গত ২০ আগষ্ট থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে তার জামাতা শাহ আলম শিপন জানান। নিখোঁজ আজিজারের পরিবারের সদস্যরা জানান, গত ২০ আগষ্ট রাতে মিনা থেকে মো. আজিজার রহমান গোলদার হারিয়ে যান। ওই দিনের পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে তার সফর সঙ্গী অন্য হাজীদের সাথে কথা বলে জানতে পারেন মিনায় অবস্থানের সময় আজিজার রহমান বাথ রুমে যাওয়ার কথা বলে আর ফিরে আসেননি।বিস্তারিত পড়ুন


পাইকগাছা পৌর সদরের প্রধান সড়কের বেহাল দশা

পাইকগাছা পৌর সদরের প্রধান সড়কের জিরো পয়েন্ট থেকে বাজার ডাকবাংলা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। পৌর মেয়র বারবার রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও রাস্তাটি সংস্কার করা হচ্ছে না। রাস্তা সংস্কার না করায় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। জানা গেছে, পৌর মেয়র গত ঈদুল ফিতরের আগে রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দেন। তবে রাস্তা সংস্কার হয়নি, পার হয়ে গেছে ঈদুল আযহাও তবুর রাস্তার বেহাল দশা কাটেনি। জিরো পয়েন্ট থেকে বাজার পোষ্ট অফিস পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় শতাধিক ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার বিভিন্ন স্থানে কার্পেটিংবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial