প্রধান সূচি

মঠবাড়িয়ায় রাস্তা ও বিদ্যুতের দাবীতে মানববন্ধন

পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদী তীরবর্তী সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের রাস্তা, বিদ্যুৎ ও পানির দাবীতে মানববন্ধন ও সভা করেছে এলাকাবাসী। শনিবার সকালে ভাইজোড়া গোড়ার বাজার বেড়িবাঁধ সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় ৪ শতাধিক এলাকাবাসী অংশ নেন।

পরে ভাইজোড়া বাজার কমিটির সভাপতি শাহ আলম খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্কুল শিক্ষক আমিরুল হুদা, ব্যবসায়ী জাকির হোসেন, কেরামত আলী, সমাজ সেবক আবুল কালাম, পল্লী চিকিৎসক শহীদুল ইসলাম, মাদ্রাসা শিক্ষার্থী তারেক রহমান প্রমুখ।

বক্তারা উন্নয়ন বঞ্চিত ভাইজোড়ায় পাকা রাস্তা, বিদ্যুৎ ও পানির দাবি জানিয়ে বলেন, বলেশ^র নদীর উপকূলবর্তী প্রায় ৪ হাজার জনসংখ্যার গ্রামে কোন পাকা রাস্তা নেই। নদী তীরের এ গ্রামে বিদ্যুৎ, সুপেয় পানি, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রসহ কোন মোবাইল নেটওয়ার্ক  নেই। ফলে দুর্যোগ কবলিত ভাইজোড়া গ্রামের মানুষ চরম দুর্ভোগে জীবনযাপন করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial