প্রধান সূচি

Saturday, August 25th, 2018

 

পিরোজপুরের হুলারহাট লঞ্চঘাটে ঢাকাগামী যাত্রীদের ভীড়

কোরবানীর ঈদ কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে বাড়িতে আসা লোকজন। তাই জেলার লঞ্চঘাট ও বাস কাউন্টারগুলোতে এখন মানুষের ভীড় উপচে পড়ছে। শনিবার দুপুরে পিরোজপুরের হুলারহাট লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে ঢাকাগামী মানুষের উপছে পড়া ভীড়। প্রিয়জনদের সাথে কোরবানীর ঈদ উদযাপন করে লোকজন এখন ঢাকাসহ দেশের বিভিন্নস্থানের তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাচ্ছে। শনিবার হুলারহাট লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ৫টি লঞ্চ ছেড়ে গেছে। লঞ্চগুলো হচ্ছে ফারহান-১২, ফারহান-১০, মনিংসান-৯, অগ্রদুত প্লাস এবং অভিযান। দুপুরে লঞ্চের অপেক্ষায় হুলারহাট লঞ্চ টার্মিনালে ছিল যাত্রীদের ভীড়। হুলারহাট ঘাটের পর এসব লঞ্চ জেলার কাউখালী, ইন্দেরহাট, স্বরূপকাঠীসহ আরো বেশবিস্তারিত পড়ুন


মাদক ব্যবসার নিয়ে দ্বন্দ্ব

ইন্দুরকানীতে বড় ভাইয়ের পা কেটে দিয়েছে ছোট ভাই

ইন্দুরকানীতে দুই সহোদর মাদক ব্যবসায়ীর টাকা ভাগভাগি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের পা কুপিয়ে বিছিন্ন করার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর সহায়তায় ছোট ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে মাদক ব্যবসায়ীর বাড়ির সামনেই কমিউনিটি পুলিশিংয়ের সভায় এলাকাবাসী দুই ভাইয়ের বিচার দাবি করেছেন। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন পাড়েরহাট ইউনিয়নের দড়িচর বাড়ৈখালী গ্রামের হেমায়েত হাওলাদারের ছোট ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ডালিম হাওলাদার ও তার বড় ভাই সেলিম হাওলাদারের সাথে মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই ডালিম বড় ভাই সেলিমকেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় রাস্তা ও বিদ্যুতের দাবীতে মানববন্ধন

পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদী তীরবর্তী সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের রাস্তা, বিদ্যুৎ ও পানির দাবীতে মানববন্ধন ও সভা করেছে এলাকাবাসী। শনিবার সকালে ভাইজোড়া গোড়ার বাজার বেড়িবাঁধ সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় ৪ শতাধিক এলাকাবাসী অংশ নেন। পরে ভাইজোড়া বাজার কমিটির সভাপতি শাহ আলম খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্কুল শিক্ষক আমিরুল হুদা, ব্যবসায়ী জাকির হোসেন, কেরামত আলী, সমাজ সেবক আবুল কালাম, পল্লী চিকিৎসক শহীদুল ইসলাম, মাদ্রাসা শিক্ষার্থী তারেক রহমান প্রমুখ। বক্তারা উন্নয়ন বঞ্চিত ভাইজোড়ায় পাকা রাস্তা, বিদ্যুৎ ও পানির দাবি জানিয়ে বলেন, বলেশ^র নদীর উপকূলবর্তী প্রায় ৪ হাজার জনসংখ্যার গ্রামে কোন পাকাবিস্তারিত পড়ুন


ঈদের ছুটিতে দেশি-বিদেশী পর্যটকে মুখরিত সুন্দরবন

কোরবানির ঈদের ছুটিতে পর্যটকের (ইকো-ট্যুরিষ্ট) পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সুন্দরবন। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণি প্রজনণ কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় সামলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে বন প্রহরীদের। সুন্দরবন বিভাগ জানিয়েছে, দেশ-বিদেশ থেকে আশা প্রতিবেশ-পযর্টকদের এ ভিড় থাকবে আরও এক সপ্তাহ ধরে। ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি জীব-বৈচিত্র্যের আধার। সুন্দরবন শুধু দেশের নয়, বিশ্বের দর্শনীয় স্থানগুলোর মধ্যে স্থান করে নিয়েছে। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটির দিনগুলোতে অনেক বেশী দেশী-বিদেশী প্রতিবেশ-পর্যটকরা ছুটে আসে সুন্দরবনে। সুন্দরবনের করমজল বন্যপ্রাণি প্রজনণ কেন্দ্রেটি দূরত্বের দিক দিয়ে  লোকালয়ের সবচেয়ে কাছের ও দর্শনীয়বিস্তারিত পড়ুন


জাল বিএড সনদ দিয়ে চাকুরী করছেন কাউখালী রঘুনাথপুর হাই স্কুলের প্রধান শিক্ষক

পিরোজপুরের কাউখালী উপজেলার ইজিএস শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ, রঘুনাথপুর এর প্রধান শিক্ষকের বিএড সনদ জাল বলে অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার এ সনদের কোন অস্তিত্ব নেই বলে লিখিতভাবে জানিয়েছেন। জানা যায়, ইজিএস শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ, রঘুনাথপুর এর প্রধান শিক্ষক তানভীর আহম্মেদ নাজমুস সাকিব তার নিয়োগের সময় শিক্ষাগত যোগ্যতার যে সনদপত্র দাখিল করছেন তার মধ্যে বিএড পাসের যে সনদ দাখিল করেছেন তা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় অর্থাৎ আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃক ইস্যুকৃত। উক্ত সনদের সিরিয়াল নম্বর ১০৩৭১, রেজিষ্ট্রেশন নম্বর ১০৪৩২৭০৩৬৬, পাসের সন ২০০৫, রেজাল্ট সিজিপিএ ৩.৫০। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় কুরবানির চামড়া দামে ধ্বস

পিরোজপুরের মঠবাড়িয়ায় কুরবানির পশুর চামড়ার দামে স্মরণকালের ভয়াবহ ধ্বস নেমেছে। চামড়া ক্রয়ে সরকারী রেট কম ও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে স্বল্পমূল্যে চামড়া বিক্রি হওয়ায় বঞ্চিত হয়েছে গরীব ও দুঃস্থরা। গত বছরের মত এবছরও চামড়া ব্যবসায় লোকসানের আশংকা করছে ব্যবসায়ীরা। সূত্রে জানা যায়, এবছর চামড়া ক্রয়ে সরকারী রেট দেয়া হয় প্রতি বর্গফুট ৩৫ থেকে ৪০ টাকা (ঢাকার বাইরে) যা গত বছর ছিল ৫০ থেকে ৫৫ টাকা। মৌসুমী ব্যবসায়ীরা নাম মাত্র মূল্যে গরুর চামড়া ক্রয় করলেও ছাগলের চামড়া কেউ কিনছেন না। মঠবাড়িয়া পৌরসভা নিবাসী ঢাকা জজ কোর্টর শিক্ষানবীশ আইনজীবি হাসানুল বান্না জানান, গতবিস্তারিত পড়ুন


আমাদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে … এডভোকেট শ ম রেজাউল করিম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, দলীয় মনোনয়ন যে কেউ চাইতে পারে কিন্তু নৌকা প্রতীক একজনই পাবে। আর আগামী নির্বাচনে শেখ হাসিনা কোন দুর্নীতিবাজ ও সন্ত্রাসীকে মনোনয়ন দিবেন না। তাছাড়া দলীয় মনোনয়ন কে পাবে সেটাও বড় কথা নয়। দেশের স্বার্থে, দেশের মানুষকে ভালো রাখার স্বার্থে, ভালো থাকার স্বার্থে, উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। শুক্রবার রাতে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামীবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial