বঙ্গবন্ধু’র ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে
জেলা মহিলা আ’লীগ ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আলোচনা সভা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার সকাল ১০ টায় পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগ এবং জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে শহরের করিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর চেয়ারম্যান লায়লা ইরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মাঈনুল হাসান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সাহিদা বারেক, করিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম প্রমুখ।
Please follow and like us:
« কচুয়ায় ইউপি সদস্যের অত্যাচারের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় বিএনপি’র কমিটি ভেঙ্গে নতুন কমিটি করায় নেতাকর্মীদের প্রতিবাদ »
