Saturday, August 18th, 2018
মুজিবকে হত্যা করলেও খুনিরা তার আদর্শকে হত্যা করতে পারেনি … হাবিবুর রহমান মালেক
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হাবিবুর রহমান মালেক বলেছেন, ব্যক্তি মুজিবের চেয়ে আদর্শের মুজিব অনেক বেশী শক্তিশালী, ওরা মুজিবকে হত্যা করেছে তার আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিল সোনার বাংলার, যেখানে ক্ষুধা থাকবে না, দারিদ্র থাকবে না। বঙ্গবন্ধুকে হত্যার পর তার যোগ্য উত্তরসুরি মানবতার মা বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছে। তিনি আরো বলেন, আমার বসন্তের কোকিল নই, আমার শ্রাবণের কোকিল নই, আমার সারা বছরের কোকিল। আমার বসন্তেও থাকি, শ্রাবণেও থাকি। শনিবার জেলাবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট
ভান্ডারিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। পিরোজপুরসহ উপকলীয় দক্ষিণাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ হাট জেলার ভান্ডারিয়ায়। ভান্ডারিয়ায় সপ্তাহে শনি ও মঙ্গলবার এ দুই দিন হাট বসে। শনিবার সরেজমিনে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের সমাগমে দেখা গেছে, জমে উঠেছে কোরানির পশুর হাট। আর মাত্র কয়েকদিন বাকী আছে ঈদুল আযহা’র। আগামী ২২ আগষ্ট পালিত হবে পবিত্র ঈদুল আযহা। তাই একটু আগেভাগেই লোকজন তাদের ক্রয় ক্ষমতার মধ্যে পছন্দের গরু কিনে নিয়ে বাড়ি ফিরছেন। ক্রেতা মো. স্বপন সিকদারের সাথে আলাপ কালে জানান, সে তার দুই ছেলেকে নিয়ে হাটে এসে ৭০ হাজার টাকায় একটি গরু কিনেছেন। স্থানীয় লিয়াকত মার্কেট থেকেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় বিএনপি’র কমিটি ভেঙ্গে নতুন কমিটি করায় নেতাকর্মীদের প্রতিবাদ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির নতুন কমিটিতে সাবেক ছাত্রনেতা কেএম হুমায়ুন কবীরকে সাধারণ সম্পাদক পদ থেকে বাদ দেয়ায় প্রতিবাদ সমাবেশ করেছে তৃণমূল নেতাকর্মীরা। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের আয়োজনে শনিবার সন্ধ্যায় কেএম লতীফ সুপার মার্কেটে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র সভাপতি আ.ম. ইউসুফুজ্জামান এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর কবীর, পৌর বিএনপি’র সহ-সভাপতি ফয়েজ আহম্মেদ খোকন, উপজেলা মৎসজীবী দলের সভাপতি মোসলে উদ্দিন বাবুল মৃধা, পৌর বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মল্লিক, ২নং পৌর ওয়ার্ড বিএনপি’র সভাপতি এনায়েত কবীর দুলাল, সাবেকবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু’র ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে
জেলা মহিলা আ’লীগ ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আলোচনা সভা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার সকাল ১০ টায় পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগ এবং জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে শহরের করিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর চেয়ারম্যান লায়লা ইরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মাঈনুল হাসান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সাহিদা বারেক, করিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম প্রমুখ।
কচুয়ায় ইউপি সদস্যের অত্যাচারের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন
বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ সেতারা বেগম ওরফে নাজমা শিকদারের অত্যাচারের হাত থেকে রেহাই পেতে এলাকাবাসি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার দুপুরে উপজেলার বাধাল বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে নির্যাতিত ও হয়রানীর শিকার এলাকবাসি অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন, নির্যাতিত ও হয়রানীর শিকার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মো. মজিবুর রহমান, ব্যবসায়ী শেখ ইদ্রিচ আলী চান, ইলিয়াছ শেখ , সহিদুল ইসলাম মোল্লা, রিজন শেখ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ সেতারা বেগম ওরফে নাজমা শিকদার ব্যবসায়ীদের কাছ থেকে ভবন নির্মানের নামে ইট, বালু, রড, সিমেন্টসহ লাখ লাখবিস্তারিত পড়ুন
দিলওয়ার মুন্সী সভাপতি ॥ দুলাল সম্পাদক
মঠবাড়িয়ায় বিএনপির নতুন কমিটি ঘোষনা
দীর্ঘ নয় বছর পর পিরোজপুর জেলা বিএনপি কাউন্সিল ছাড়াই মঠবাড়িয়া উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি ঘোষণার ৩৭ দিনের মাথায় নব-ঘোষিত কমিটি বাতিল করে পূণরায় মঠবাড়িয়া উপজেলা বিএনপির’ সাবেক সভাপতি দিলওয়ার হোসেন মুন্সিকে সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলালকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামাল বাবুল ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শুক্রবার স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করেন। স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয় বিএনপি কেন্দ্র কর্তৃক আদিষ্ট হয়ে বিগত ১১-০৭-১৮ইং তারিখ স্বাক্ষরিত মঠবাড়িয়া উপজেলা বিএনপি কমিটি বাতিলবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুর ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসাইন জসিমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া উপজেলার বুড়িরচর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে শুক্রবার রাতে ছগির মীর্জা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার শরীর তল্লাসী করে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ছগির মীর্জা পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের গোলাম সরোয়ার মীর্জার ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় ডিবির এসআই দেলোয়ার হোসাইন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত ছগির মীর্জাকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
