ইন্দুরকানীতে জাতীয় শোক দিবস পালিত
ইন্দুরকানীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত শোকর্যালীটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ইন্দুরকানী কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে ইন্দুরকানী কলেজের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম মতিউর রহমান, উপজেলা জেপির সভাপতি আসাদুল কবির তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিলরুবা মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহীন হাওলাদার, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এর আগে ইন্দুরকানী কলেজের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন মাল্যদান করেন।
এছাড়া উপজেলার বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম মতিউর রহমান, সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান। পরে বিদ্যালয় মাঠে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
