কাউখালীতে জাতীয় শোক দিবস পালিত
পিরোজপুরের কাউখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি শোকর্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়। এর আগে মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভার আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন গিয়াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মোহাম্মদ কাউযুম, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, মুক্তিযোদ্ধা আ. জিয়াদ প্রমূখ।
এদিকে, কাউখালী উপজেলা আওয়ামী লীগের দু-গ্রুপের পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়েছে। এরমধ্যে মিলাদ ও দোয়া মাহফিল, দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ, শোকর্যালি, আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। এছাড়া শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম কাউখালীতে জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকতে বিশেষ প্রার্থনা ও ভোগের আয়োজন করে।
