প্রধান সূচি

পিরোজপুরে অসহায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

বায়োলজি সলিউশন শিক্ষা পরিবারের পক্ষ থেকে পরিচালক অধ্যাপক অলোক কুমার মিস্ত্রী বুধবার বিকেলে ব্লু বাইটস চাইনিজ রেস্তোরায় আয়োজন করেন বায়োলজি সলিউশন শিক্ষাবৃত্তি-২০১৮ প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমার্স কোচিং এর পরিচালক প্রভাষক পংকজ কুমার মিস্ত্রি, প্রিন্স বিশ্বাস দিশায়ন, ইংলিশ একাডেমির পরিচালক হিরণ সরকার এবং সাংবাদিক হাসান মামুন। অনুষ্ঠানে বায়োলজি সলিউশনের পরিচালক অধ্যাপক অলোক কুমার মিস্ত্রী বলেন, এ সকল অদম্য মেধাবীরা সমাজের বিত্তবান মানুষদের কাছে থেকে সহযোগিতা পেলে একদিন এরাই এদেশের মেধা উন্নয়নে ভূমিকা রাখবেন। এ সকল অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীরাই আগামীর বাংলাদেশ। এরাই দেশ ও জাতিকে একদিন স্বর্ণশিখরে নিয়ে যাবে।
তিনি এই অনুষ্ঠানে দুই জন মেধাবী ছাত্র-ছাত্রী যারা ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় শত প্রতিকূলতা সত্ত্বেও অদম্য মেধার প্রতিস্বাক্ষর স্বরূপ জিপিএ-৫ প্রাপ্ত হয়েছে তাদের মাঝে শিক্ষা উপকরণ পাঠ্যবই এবং ক্রেস্ট প্রদান করেন। এছাড়াও তিনি এই শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দুই বছরের জন্য বায়োলজি পাঠদানের দায়িত্ব গ্রহন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial