Wednesday, August 8th, 2018
মিম-রাজিবকে ইচ্ছাকৃতভাবে বাসচাপা দেয় চালক মাসুম বিল্লাহ
শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের ইচ্ছাকৃতভাবে বাসচাপা দিয়েছিলেন জাবালে নূল পরিবহনের চালক মাসুম বিল্লাহ। এতে ঘটনাস্থলেই উক্ত কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব নিহত হয়। বুধবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মাসুম বিল্লাহ। জবানবন্দিতে তিনি হত্যার দায় স্বীকার করেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আদালতে দেয়া জবানবন্দিতে চালক মাসুম বিল্লাহ বলেন, ‘বেশি ভাড়া পাওয়ার আশায় আগে যাত্রী উঠানোর জন্য তিনটি বাসের সাথে পাল্লা দিচ্ছিলাম। ছাত্ররা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকায় ইচ্ছাকৃতভাবে তাদের ওপরবিস্তারিত পড়ুন
কাউখালীতে জাতীয় মহিলা পার্টির কর্মী সভা
বুধবার বিকেলে কাউখালী উপজেলা জাতীয় মহিলা পার্টির (জেপি) কাউখালী সদর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের দাশেরকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মহিলা পার্টির নেত্রী রেক্সোনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা পার্টির সভানেত্রী সাহিদা জেসমিন, সাধারণ সম্পাদিকা সাবেক ইউপি সদস্য শিরিন বেগম, ইউপি সদস্য ঝর্না রানী, ইউপি সদস্য রহিমা আক্তার বুলু, জাহানারা বেগম, নাছরিন আক্তার, সুখী বেগম, শারমীন আক্তার প্রমুখ। বক্তারা জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র হাত মজবুত করার লক্ষ্যে দলকে তৃনমুল পর্যায়ে শক্তিশালী করার আহবান জানান এবং কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানীসহবিস্তারিত পড়ুন
পিরোজপুরে অসহায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
বায়োলজি সলিউশন শিক্ষা পরিবারের পক্ষ থেকে পরিচালক অধ্যাপক অলোক কুমার মিস্ত্রী বুধবার বিকেলে ব্লু বাইটস চাইনিজ রেস্তোরায় আয়োজন করেন বায়োলজি সলিউশন শিক্ষাবৃত্তি-২০১৮ প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমার্স কোচিং এর পরিচালক প্রভাষক পংকজ কুমার মিস্ত্রি, প্রিন্স বিশ্বাস দিশায়ন, ইংলিশ একাডেমির পরিচালক হিরণ সরকার এবং সাংবাদিক হাসান মামুন। অনুষ্ঠানে বায়োলজি সলিউশনের পরিচালক অধ্যাপক অলোক কুমার মিস্ত্রী বলেন, এ সকল অদম্য মেধাবীরা সমাজের বিত্তবান মানুষদের কাছে থেকে সহযোগিতা পেলে একদিন এরাই এদেশের মেধা উন্নয়নে ভূমিকা রাখবেন। এ সকল অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীরাই আগামীর বাংলাদেশ। এরাই দেশ ও জাতিকে একদিন স্বর্ণশিখরে নিয়ে যাবে। তিনিবিস্তারিত পড়ুন
সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মোংলায় মানববন্ধন
ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে সাংবাদিকদরে উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মোংলায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মোংলা প্রেসক্লাবের আয়োজনে বুধবার সকালে পৌরসভার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন। সাংবাদিকদের এই মানববন্ধনে অংশ নিয়ে সংহতি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, পূর্ব ঘোষিত ৭২ ঘন্টার আল্টিমেটামের মধ্যেই হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া কর্তব্যরত অবস্থায় সাংবাদিকদের উপর হামলাকারীদের তাৎক্ষনিক আটক না করার বিষয়টি প্রশাসনের গাফিলতি ছাড়া কিছুই নয়। দ্রুত হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবাণ জানানবিস্তারিত পড়ুন
বেড়েছে নতুন ভোটারের সংখ্যা
স্বরূপকাঠীতে চূড়ান্ত ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনের চূড়ান্ত ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। গত ৫ আগষ্ট এ তালিকা প্রকাশিত হয়। তালিকায় পিরোজপুর-১ আসনের স্বরূপকাঠী উপজেলায় ৬৪টি ভোট কেন্দ্র হয়েছে। এসব ভোট কেন্দ্রের বিষয়ে কোন আপত্তি থাকলে ১৯ আগষ্টের মধ্যে আবেদন জমা দিতে হবে। বুধবার স্বরূপকাঠী উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ হারুন বলেন, ভোট কেন্দ্রের ব্যাপারে কারও কোন আপত্তি থাকলে নির্ধারিত তারিখের পর ৩০ আগষ্ট এর শুনানি চলবে। ৬ অক্টোবর উপজেলার চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশিত হবে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০১৪বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ৭৩টি প্রতিষ্ঠানে ৩৩৫ কেজি মাছের পোনা বিতরণ
ইন্দুরকানীতে ৭৩টি প্রতিষ্ঠানে ৩৩৫ কেজি মাছের পোনা বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসাসহ ৭৩টি প্রতিষ্ঠানে এ মাছের পোনা বিতরণ করা হয়। মাছের পোনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসনে, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির, সাহিদা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শেখ আসদুল্লাহ, সমাজসেবা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. রাশেদ আলম।
বাগেরহাটে ৪টি ককটেলসহ ছাত্রদল গ্রেফতার
বাগেরহাটের শরণখোলা উপজেলা থেকে বুধবার ভোর রাতে ৪টি ককটেলসহ শরণখোলা উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. আল-আমীন খানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময়ে হামলায় রকিবুল ইসলাম ও সাগর হোসেন নামের দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ সদস্যদের আহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি ও জামায়াতের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলার আসামীরা হলেন, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান খান, বিএনপি নেতা টিএম জসিম উদ্দিন জাফর, বন ও পরিবেশ সম্পাদক মো. মধু তালুকদার, শরণখোলা উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক ও গ্রেপ্তারকৃতবিস্তারিত পড়ুন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি সাপোর্ট কমিটির সভা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি সাপোর্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে কমিউনিটি’র সাপোর্ট কমিটির সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোঃ নজরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজন কুমার সরকার, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, মোস্তফা কামাল জাহাঙ্গীর, গোলাম কিবরিয়া রিপন, আলহাজ্ব ইসতিয়ার রহমান শুভ, অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, প্রভাষক ময়নুল ইসলাম, জগদীশ চন্দ্র রায়, গাজী শহিদুল ইসলাম খোকন, আব্দুল মজিদ বয়াতী,বিস্তারিত পড়ুন
কাউখালীতে ইভটিজিংয়ের দায়ে বখাটের কারাদন্ড
পিরোজপুরের কাউখালী উপজেলায় এক কলেজ ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে এক বখাটে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীন আক্তার সুমি এ সাজা দেন। সাজাপ্রাপ্ত বখাটে উপজেলার গোসনতারা গ্রামের মৃত নুরুল হকের ছেলে মিরন মহাজন (৩০)। সূত্র জানায়, দীর্ঘদিন থেকে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন মিরন। মঙ্গলবার মিরন ওই ছাত্রী (২০) রাস্তার মোড়ে পথরোধ করে অশালীন কথা বার্তাসহ ইভটিজিং করে। মেয়েটি তাৎক্ষণিভাবে থানা পুলিশকে মোবাইল ফোনে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে থেকে মিরনকে আটক করে। পরে তাকে আদালতে হাজির করে। প্রথমবিস্তারিত পড়ুন
