প্রধান সূচি

কাউখালীতে ইভটিজিংয়ের দায়ে বখাটের কারাদন্ড

পিরোজপুরের কাউখালী উপজেলায় এক কলেজ ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে এক বখাটে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীন আক্তার সুমি এ সাজা দেন। সাজাপ্রাপ্ত বখাটে উপজেলার গোসনতারা গ্রামের মৃত নুরুল হকের ছেলে মিরন মহাজন (৩০)।
সূত্র জানায়, দীর্ঘদিন থেকে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন মিরন। মঙ্গলবার মিরন ওই ছাত্রী (২০) রাস্তার মোড়ে পথরোধ করে অশালীন কথা বার্তাসহ ইভটিজিং করে। মেয়েটি তাৎক্ষণিভাবে থানা পুলিশকে মোবাইল ফোনে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে থেকে মিরনকে আটক করে। পরে তাকে আদালতে হাজির করে।
প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার সুমি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপরাধীকে ইভটিজিং দায়ে এক বছর বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য, একই অপরাধে ২০১৪ সালের ২০ মার্চ কাউখালীতে ভ্রাম্যমাণ আদালত বখাটে মিরন মহাজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছিল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial