প্রধান সূচি

ভান্ডারিয়ায় দুঃস্থ কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার সকালে বেসরকারি উন্নয়নমূলক দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে সংস্থার উপজেলা কার্যালয়ে উপজেলার ৫নং ধাওয়া ইউনিয়নের দুঃস্থ কল্যাণ সংস্থার নেত্রীবৃন্দ, প্রবীণ সমাজসেবি ছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতে শোকাবহ আগষ্ট মাসে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে উপস্থিত দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজের সভাপতিত্বে¡ প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়পার্টি জেপির  ভান্ডারিয়া উপজেলা সদস্য সচিব এবং ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া। বক্তব্য রাখেন সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার আলী, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম, ইউপি সদস্য নুপুর রানী হালদার, রানী বেগম, শাহানাজ আক্তার, হুমাউন কবির, মাসুম বিল্লাহ, ধাওয়া ইউনিয়ন ওয়ার্ড দুঃস্থ নেত্রী নিয়তী রানী, সেলিনা আক্তার, জেসমিন আক্তার, জাহানারা বেগম, শাহিদা আক্তার, রুবী বেগম, সীমু আক্তার, কাঞ্চনা রানী বালা, হেপী আক্তার ও স্মৃতি রানী হালদার প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial