প্রধান সূচি

একাদশ সংসদ নির্বাচনের পিরোজপুর-২ আসনের ভোট কেন্দ্রের খসরা তালিকা প্রকাশ

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানী) আসনে ৯৯টি স্থায়ী ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে গত রবিবার জেলা নির্বাচন অফিস গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের ১৯ জুলাইয়ের নির্দেশনার আলোকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুরের তিনটি আসনের ভোট কেন্দ্রের খসড়া তালিকার গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৯ আগস্ট এ তালিকার ওপর দাবি বা আপত্তি লিখিত সুপারিশ গ্রহণ করা হবে।

পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্র জানায়, পিরোজপুর-২ আসন (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানী) এই ৩ উপজেলায় ১৫টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ৯৯টি। ভোট কক্ষের সংখ্যা ৪৬৩টি। মোট ভোটার ২ লাখ ১৭ হাজার ৯২৯ জন। এরমধ্যে মহিলা ভোটার ১ লাখ ৮ হাজার ৪১৮জন। পরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ৫১১ জন।

উল্লেখ্য, গত দশম জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৯৮টি। ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৮৮ হাজার ৩৩০ জন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial