Tuesday, August 7th, 2018
সাংবাদিকরা রাস্তায় নামলে সামাল দিতে পারবেন না
সাংবাদিকদের ওপরে হামলার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সামবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, ‘যেখানে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে, সেখানে তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। তাহলে আপনাদের কাজ কী ? নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামা আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীদের সামাল দিতে পেরেছেন, তবে সাংবাদিকরা রাস্তায় নামলে সামাল দিতে পারবেন না।’ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেছেন সাংবাদিক নেতারা। অন্যদিকে, রাজধানীর কাওরানবাজারে সার্ক ফোয়ারা চত্বরে আরেকটি মানববন্ধন করেন সাংবাদিকরা। তারা হামলাকারীদের চিহ্নিত করার প্রক্রিয়াবিস্তারিত পড়ুন
বাগেরহাটে মহাসড়কে যানবাহনে অভিযান অব্যাহত
বাগেরহাটে সড়ক নিরাপদ রাখতে যানবাহনে অভিযান অব্যাহত রয়েছে। তৃতীয় দিনে মঙ্গলবার বাগেরহাট-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ যানবাহনের বৈধ নিবন্ধন, বীমা ও ফিটনেস না থাকা এবং চালকের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অপরাধে ৭০টি মামলা দিয়েছে এবং ৫টি যানবাহন আটক করেছে। বাগেরহাট ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিআই) আল ফারুক জানান, বাগেরহাট ট্রাফিক পুলিশের ২টি টিম বাগেরহাট-খুলনা মহসড়কের খানজাহান আলী মাজার মোড়, দশানী, সোনাতলা ও রনবিজয়পুর এলাকায় অভিযান চালায়। এসময় কোন প্রকার নিবন্ধন না থাকার অপরাধে ৫টি মটর সাইকেল আটক করে ট্রাফিক পুলিশ। যানবাহন ও তাদের চালকের কাগজপত্র না থাকায়বিস্তারিত পড়ুন
একাদশ সংসদ নির্বাচনের পিরোজপুর-২ আসনের ভোট কেন্দ্রের খসরা তালিকা প্রকাশ
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানী) আসনে ৯৯টি স্থায়ী ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে গত রবিবার জেলা নির্বাচন অফিস গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের ১৯ জুলাইয়ের নির্দেশনার আলোকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুরের তিনটি আসনের ভোট কেন্দ্রের খসড়া তালিকার গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৯ আগস্ট এ তালিকার ওপর দাবি বা আপত্তি লিখিত সুপারিশ গ্রহণ করা হবে। পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্র জানায়, পিরোজপুর-২ আসন (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানী) এই ৩ উপজেলায় ১৫টি ইউনিয়নে মোটবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় দুঃস্থ কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার সকালে বেসরকারি উন্নয়নমূলক দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে সংস্থার উপজেলা কার্যালয়ে উপজেলার ৫নং ধাওয়া ইউনিয়নের দুঃস্থ কল্যাণ সংস্থার নেত্রীবৃন্দ, প্রবীণ সমাজসেবি ছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে শোকাবহ আগষ্ট মাসে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে উপস্থিত দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজের সভাপতিত্বে¡ প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়পার্টি জেপির ভান্ডারিয়া উপজেলা সদস্য সচিব এবং ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া। বক্তব্য রাখেন সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহারবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ
ইন্দুরকানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ করছে এলাকাবাসী। উপজেলার পত্তাশী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এলজিইডি নির্মিত ঘোষেরহাট-খেজুরতলা সড়কের সম্মুখের ১ কিলোমিটার কাঁচা সড়ক সরকারিভাবে কোন বরাদ্ধ না দেয়ায় এলাকাবাসীর সহায়তায় সড়কটির উন্নয়নের কাজ করছে। জানা যায়, ওই ওয়ার্ডের রেবতি মল্লিকের বাড়ি থেকে নুরুজ্জামানের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার সড়ক একেবারে কর্দমাক্ত ও চলাচলের অনুপযোগী হওয়ায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বালু দিয়ে সড়কের উন্নয়নের কাজ করছেন। পত্তাশী গ্রামের বাসিন্দা সাবেক শিক্ষক আউয়াল শরীফের নেতৃত্বে ওই এলাকাবাসী স্বেচ্ছাশ্রমেই সড়কটির কাজ করছেন। এতে এলাকার অধিকাংশ মানুষই তাদেরকে সহায়তা করছে। সাবেক শিক্ষক আউয়াল শরীফ জানান, সরকারিভাবে এবছর সড়কটির উন্নয়নের কাজবিস্তারিত পড়ুন
কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পিরোজপুরের কাউখালীতে পুকুরে ডুবে সাথী নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়ে হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জয়কুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের শাহ আলম খন্দকারের মেয়ে। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিশুর পরিবারের লোকজন জানায়, দুপুরে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় শিশু সাথী। পরে পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে শিশুটিকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আটক
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুলকে নাশকতার মামলায় আটক করা হয়েছে। বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল মঙ্গলবার সকালে মোড়েলগঞ্জ উপজেলা সদরের লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করে। এরপর সাদা পোশাকধারী ডিবি পুলিশের ওই দলটি বিএনপি নেতা বাবুলকে বাগেরহাট ডিবি কার্যালয়ে নিয়ে যায়। বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ কুমার রায় জানান, মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুলকে নাশকতার মামলার পলাতক আসামী হিসেবে আটক করা হয়েছে।
বাগেরহাটে জাতীয় শোক দিবসে জেলা আওয়ামী লীগ ৩ দিনের কর্মসূচী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে বাগেরহাট জেলা আওয়ামী লীগ তিন দিনের কর্মসূচী গ্রহন করেছে। জাতীয় শোক দিবসে কর্মসূচীর মধ্যে রয়েছে, ১৩ আগষ্ট জেলা শহরে শোক র্যালী ও আলোচনা সভা, ১৪ আগষ্ট উপজেলা ও জেলা সদরে ১৫ আগষ্ট ভোরে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধ নমিতকরন, বঙ্গবন্ধুর প্রকিৃতিতে মাল্যদান, মিলাদ ও দোয়া মাহফিল, পরে নগরীর দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং সকল ইউনিয়নে শোক র্যালী ও আলোচন অনুষ্ঠান। জাতীয় শোক দিবসে বাগেরহাট জেলা আওয়ামী লীগের এসব বিস্তারিত কর্মসূচীতে অংশ গ্রহনেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরের ক্রীড়াবিদ ও পৌর কাউন্সিলর আব্দুস সালাম মধু আর নেই
পিরোজপুর পৌরসভার তিনবার নির্বাচিত কাউন্সিলর বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক আব্দুস সালাম মধু (৫৮) আজ মঙ্গলবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলে। সোমবার বিকেলে লঞ্চ যোগে ঢাকা নেয়ার পথে অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরীভাবে শিকারপুর ষ্টেশনে নামিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিৎিসারত অবস্থায় আজ মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। আগামীকাল বুধবার দুপুরে জোহর নামাজবাদ ভাইজোড়া ঈদগাঁ ময়দানে জানাজা নামাজবিস্তারিত পড়ুন
