কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পিরোজপুরের কাউখালীতে পুকুরে ডুবে সাথী নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়ে হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জয়কুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের শাহ আলম খন্দকারের মেয়ে।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিশুর পরিবারের লোকজন জানায়, দুপুরে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় শিশু সাথী। পরে পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে শিশুটিকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Please follow and like us:
« মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আটক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ »
