প্রধান সূচি

পিরোজপুরের ক্রীড়াবিদ ও পৌর কাউন্সিলর আব্দুস সালাম মধু আর নেই

পিরোজপুর পৌরসভার তিনবার নির্বাচিত কাউন্সিলর বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক আব্দুস সালাম মধু (৫৮) আজ মঙ্গলবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলে। সোমবার বিকেলে লঞ্চ যোগে ঢাকা নেয়ার পথে অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরীভাবে শিকারপুর ষ্টেশনে নামিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিৎিসারত অবস্থায় আজ মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।
আগামীকাল বুধবার দুপুরে জোহর নামাজবাদ ভাইজোড়া ঈদগাঁ ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial