প্রধান সূচি

অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়নের দাবীতে 

পিরোজপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের পিরোজপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শহরের দামোদর ব্রীজ সংলগ্ন সংগঠনের কার্যালয়ের সামনের রাস্তায় এ বিক্ষোভ মিছিল এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের পিরোজপুর জেলা সভাপতি তুষার কান্তি মজুমদার, সাধারণ সম্পাদক গৌতম কুমার সাহা, সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক স্বপন কুমার চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক চন্দ্র শেখর হালদার, সদর উপজেলা সভাপতি রণদাস গুপ্ত, সাধারণ সম্পাদক শ্যাম প্রসাদ দাস, গোপাল পাল, সন্তোস মজুমদার প্রমুখ

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial