Friday, July 27th, 2018
আগামীকাল মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী
আগামীকাল শনিবার প্রখ্যাত মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে নবম সেক্টরের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের ২৮ জুলাই মুক্তিযুদ্ধের কিংবদন্তি সেনা নায়ক মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ৬৮ বছর বয়সে ইন্তেকাল করেন। মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মভূমি পিরোজপুরে বিভিন্ন প্রতিষ্ঠান ও পারিবারিক উদ্যোগে দুই দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার সকালে কোরআয় খানী, সকাল ১০ টায় মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন। সকাল ১১ টায় মরহুমের প্রতিষ্ঠিত আফতাব উদ্দিন কলেজ মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল। এছাড়া ঢাকাসহ দক্ষিণাঞ্চলে এ দিবসেবিস্তারিত পড়ুন
পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইমরান খান
পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জয়ী হয়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। তবে জয়ী হলেও ইমরানের দল প্রত্যাশিত আসন অর্জন করতে না পারায় তাদের জোট সরকার গঠন করতে হবে। তবে ক্রিকেট ব্যক্তিত্ব থেকে রাজনীতিতে পা রাখা ইমরান খান যে প্রথমবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এটা নিশ্চিত। নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল বলছে ইমরানের দল পিটিআই জাতীয় পরিষদে ১১৫টি আসনে জয়ী হয়েছে। তবে সংখ্যাগরিষ্ঠতার জন্য জাতীয় পরিষদের ২৭২টি আসনের মধ্যে ১৩৭টি আসনে জয়ের প্রয়োজন ছিল। ইমরানের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পিএমএল-এনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পিরোজপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাবেক আহবায়ক পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মবিস্তারিত পড়ুন
মিঠু সভাপতি ॥ লিটন সম্পাদক
কাউখালীতে সূর্যোদয় খেলাঘর আসরের সম্মেলন
পিরোজপুরের কাউখালীতে সাংস্কৃতিক সংগঠন সূর্যোদয় খেলাঘর আসরের কাউখালী শাখার ২৭তম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য প্রণয় সাহা শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ সম্মেলনের উদ্বোধন করেন। পরে ‘‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল” এ শ্লোগানকে সামনে রেখে খেলাঘরের সংগঠক ও কর্মীরা এবং শিশু কিশোরদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সূর্যোদয় খেলাঘর আসরের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
কচুয়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বাষিকী
কচুয়ায় নানা কর্মসুচির মধ্য দিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল সহকারে উপজেলা চত্বরে জমায়েত হন। পরে উপজেলা অডিটরিয়ামে কেক কেটে জন্মদিনের শুভ সুচনা হয়। এসময়ে প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এক আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সাজ্জাদুল ইসলাম সুমনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম. মাহফুজুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক সরদার আ.কাদের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে রাতের বেলায় নিয়োগ পরীক্ষা !
স্বরূপকাঠী উপজেলার দেবীদাসকাঠি পিএসডি নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নির্জন কক্ষে অত্যন্ত গোপনে ওই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, চার লাখ টাকা লেনদেন এর বিনিময় প্রেমচাঁদ বিশ্বাস নামের একজনকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নিয়োগ বোর্ড। শংকর মজুমদার, সাইদুল ইসলাম খন্দকার ও দিপংকর মৃধা নামে তিনজন বিকল্প (ডামি) প্রার্থী সেট করে রাতের বেলায় পাতানো নিয়োগ পরীক্ষার মাধ্যমে প্রেমচাঁদ বিশ্বাসকে প্রথম বানায় নিয়োগ বোর্ড। বিকেল তিনটায় নিয়োগ পরীক্ষার সময়বিস্তারিত পড়ুন
পিরোজপুরে ছাত্র ইউনিয়নের কর্মশালা
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পিরোজপুর সদর উপজেলা সংসদের আয়োজনে শুক্রবার সকালে শহরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শান্তনু হালদার। কর্মশালার সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন সদর শাখার সভাপতি কৃষ্ণ দাস ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমন চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়ন ও সিপিবি’র সাবেক জেলা সভাপতি ডা. তপন বসু, সাবেক ছাত্র নেতা এডভোকেট বাহাদুর হোসেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের হল শাখা ছাত্র ইউনিয়নের সাবেক ছাত্র নেতা ইখতিয়ার হোসেন পান্না, শিক্ষক স্বপন চক্রবর্তী, সাবেক জেলা সহ-সভাপতি অভিক বসু, ছাত্র ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে কয়লা ॥ দুষিত হচ্ছে পরিবেশ
বাগেরহাটের রামপালে মো. সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে নিষিদ্ধ চুল্লি তৈরি করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ব্যক্তিকে চুল্লিতে কাঠ পোড়ানো বন্ধ করার নির্দেশ প্রদান করলে ৬/৭ মাস চুল্লি বন্ধ থাকার পর তিনি আবারও কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছেন। উজলকুড় গ্রামের মৃত রুহল মোল্যার পুত্র বাদশা মোল্যা ৮ মাস পূর্বে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, একই গ্রামের মো. জবেদ আলীর ছেলে মো.সাইফুল ইসলাম আনুমানিক ৬ বছর আগে উজলকুড়বিস্তারিত পড়ুন
এমপি সুজার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
বাগেরহাট সদরের সুগন্ধী গ্রামে জন্ম নেয়া প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব খুলনা-৪ আসন থেকে বারবার নির্বাচিত এমপি, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা আবাহনীর কর্নধর এস এম মোস্তাফা রশীদি সুজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদেয়ী আত্মার মাগফেরত কামনা করে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ ডা. মোজাম্মেল হোসেন এমপি, সাধারণ সম্পদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার, বাগেরহাট জেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
এমপি মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে প্রেসক্লাব পাইকগাছার শোক
খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক পাঠকের কাগজ পত্রিকার প্রকাশক এস এম মোস্তফা রশিদী সুজা এর আকস্মিক মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন প্রেসক্লাব পাইকগাছার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাশ, পঞ্চানন সানা, সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ আশিষ রায় চৌধুরী মিন্টু, দপ্তর সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার, পাঠাগার সম্পাদক শ্যাম সুন্দর ভদ্র, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসরিন সুলতানা রানী, বিভূতি ভূষণ ঢালী, পূর্ণ চন্দ্রবিস্তারিত পড়ুন
