পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পিরোজপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।
বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাবেক আহবায়ক পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট দিলীপ কুমার মাঝি, পৌর যুবলীগের আহবায়ক কে এম মোস্তাফিজুর রহমানসহ নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রাসেল পারভেজ।
