প্রধান সূচি

১১২ কোটি টাকা ব্যয়ে বাগেরহাট-চিতলমারী-পাটগাতি সড়ক নির্মান কাজের উদ্বোধন

বাগেরহাট মাজার থেকে চিতলমারী-পাটগাতি ব্রিজ-কালভার্টসহ ৪০ কিলোমিটার সড়কের কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে তিনটায় বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীনের ছেলে সারহান নাসের তন্ময় এ কাজের উদ্বোধন করেন। চিতলমারী উপজেলা মোড়ে ইটের খোয়া ভর্তি ব্যালচায় তিনি নিজে এই সড়কে কাজ শুরু করান। এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনিস উজ্জামান (মাসুদ) বলেন, ১১২ কোটি টাকা ব্যয়ে ৪০ কিলোমিটার রাস্তাসহ ৫টি ব্রিজ ও ৮টি কালভার্ট বিভিন্ন ধাপে পর্যায়ক্রমে কাজ হবে।

সড়কের নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিকেল তিনটায় চিতলমারী উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া-প্রার্থনা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী  আনিস উজ্জামান (মাসুদ)’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীনের  ছেলে সারহান নাসের তন্ময়। বিশেষ অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাহীন হোসেন, বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, চিতলমারী উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান শামীম, চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ।

বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল খা, সাধারণ সম্পাদক পীযুষ কান্তি রায়, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মাহবুব ব্রাদার্সের প্রোপাইটার মাহবুর রহমান প্রমূখ। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের পর চিতলমারী উপজেলা মোড়ে ব্যালচা ভর্তি খোয়া ফেলে তন্ময় বহু কাঙ্খিত এই সড়কের কাজের উদ্বোধন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial