Sunday, July 22nd, 2018
সরকারি সোহরাওয়ার্দী কলেজের নিম্নমুখী হচ্ছে পাশের হার ও শিক্ষার মান
দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা বিদ্যাপিঠ হিসেবে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের নাম যুগ যুগ ধরে সমাদৃত। এই কলেজেই লেখাপড়া করে খ্যাতনামা হয়েছেন পিরোজপুরের অনেক গুনী ব্যক্তি। তবে বিগত কয়েক বছর ধরেই মারাত্মকভাবে অবনতি হয়েছে শিক্ষার মানের। পাশাপাশি কমেছে পাশের হার। ২০১০, ২০১৪ ও ২০১৫ সাল ছাড়া বিগত আট বছরে শতকরা ৬০ ভাগের বেশি পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় পাশ করতে পারেনি এই কলেজ থেকে। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। ৭৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৩৬ জন আর জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩ জন। বিগত বছরগুলোতে কলেজটি থেকে এইচএসসি পাশ করে অনেক শিক্ষার্থী প্রতি বছরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত
পিরোজপুরে ব্যাপক উৎসাহ উদ্দিপনা মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে শহরের আখড়াবাড়ি জিউ মন্দিরে এক আলোচনা সভা শেষে উল্টো রথযাত্রা বের হয়ে শহরতলীর রায়েরকাঠী ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়। উল্টো রথযাত্রায় হিন্দু ধর্মালম্বী কয়েক শত নারী-পুরুষ ও ভক্তবৃন্দ অংশ গ্রহণ করেন।
পিরোজপুরে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন ও নবীন বরণ
পিরোজপুরে জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ, নগর ভিত্তিক মহিলা উন্নয়ণ প্রকল্প, ক্যাটারিং এবং সেলাই-এ্যামব্রয়টারী ট্রেড প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন এবং ভর্তিকৃত মহিলা শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের করিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা লায়লা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একেএমএ আউয়াল, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক শাহিদা বারেক।
কবর থেকে শিশুর লাশ উত্তোলন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গাজীপুর গ্রাম থেকে মৃত্যুর দুই মাস পর রবিবার দুপুরে আদালতের নির্দেশে সায়েম (৫) নামের এক শিশুর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহিন আক্তার সুমী’র উপস্থিতিতে বরিশাল পিবিআই কর্মকর্তা মো. জাফর এ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করেন। মামলা সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার গাজীপুর গ্রামের সাহেব আলীর ও তার স্ত্রী হোসনে আরা বাড়িতে ছিলেন না। সাহেব আলীর শিশু কন্যা নাসরিন আক্তার ও শিশু ছেলে সায়েম বাড়িতে ছিলেন। সকাল ১০ টার দিকে প্রতিবেশী এক শিশুর সাথেবিস্তারিত পড়ুন
চিতলমারীতে নবীন বরণ অনুষ্ঠানে শেখ তন্ময়
সুশিক্ষিত জাতির উপর দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, সুশিক্ষিত জাতির উপরই দেশের সার্বিক উন্নয় নির্ভর করে। আর সুশিক্ষিত জাতি গঠন করতে হলে শিক্ষার্থীদের লেখা পড়ার প্রতি মনোযোগি হতে হবে। মাদকমুক্ত শিক্ষাঙ্গণ গড়তে হবে। শিক্ষার আলোয় জীবন গড়ে জাতির জনকের সোনার বাংলা গড়ার কাজে মনোনিবেশ করতে হবে। রবিবার বিকেলে চিতলমারী শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ তন্ময় বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে অধিক গুরুত্ব দিয়েবিস্তারিত পড়ুন
১১২ কোটি টাকা ব্যয়ে বাগেরহাট-চিতলমারী-পাটগাতি সড়ক নির্মান কাজের উদ্বোধন
বাগেরহাট মাজার থেকে চিতলমারী-পাটগাতি ব্রিজ-কালভার্টসহ ৪০ কিলোমিটার সড়কের কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে তিনটায় বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীনের ছেলে সারহান নাসের তন্ময় এ কাজের উদ্বোধন করেন। চিতলমারী উপজেলা মোড়ে ইটের খোয়া ভর্তি ব্যালচায় তিনি নিজে এই সড়কে কাজ শুরু করান। এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনিস উজ্জামান (মাসুদ) বলেন, ১১২ কোটি টাকা ব্যয়ে ৪০ কিলোমিটার রাস্তাসহ ৫টি ব্রিজ ও ৮টি কালভার্ট বিভিন্ন ধাপে পর্যায়ক্রমে কাজ হবে। সড়কের নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিকেল তিনটায় চিতলমারীবিস্তারিত পড়ুন
বাগেরহাটে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত
বাগেরহাটে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে যাত্রাপুর লউপালা গোপাল জিউ মন্দির ও কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের কালীপদ দেবনাথ স্মৃতি কেন্দ্রীয় দূর্গা মন্দিরে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কচুয়ায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন ইসকন মন্দির কমিটির সভাপতি এবং বাগেরহাট প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি বাবুল সরদার, কচুয়া থানার অফিসার ইনচার্জ রবিউল কবির, ওসি তদন্ত ইকবাল হোসেন সরদার। ইসকন রাধা মদন মোহন মন্দিরের অধ্যক্ষ প্রাণ গোপাল দাস ব্রম্মচারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সুবোধবিস্তারিত পড়ুন
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক অতপর …
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের এক পর্যায়ে চার মাসের অন্তস্বত্তা হয়ে পড়েছে এক যুবতী। চার মাসের সেই অনাগত সন্তানের পিতৃ পরিচয় পেতে ওই যুবতী এখন বিচার প্রার্থী হয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের দুয়ারে ঘুরছেন। কিন্তু অভিযুক্ত রাসেল প্রভাবশালী হওয়ায় সঠিক বিচার নিয়ে নানা শঙ্কার অভিযোগ উঠেছে। ঘটনা বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের। বিভিন্ন দপ্তরে দেয়া অভিযোগের ভিত্তিতে জানা গেছে, জয়মনি গ্রামের জেলে শহিদ হাওলাদারের মেয়ে রানী আক্তারের (২০) সাথে মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামের মো. আব্দুস ছাত্তারের ছেলে মো. রাসেলের সাথে মোবাইল ফোনে পরিচয় হয়। দিনে দিনে এ পরিচয়বিস্তারিত পড়ুন
