চিতলমারীতে নবীন বরণ অনুষ্ঠানে শেখ তন্ময়
সুশিক্ষিত জাতির উপর দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, সুশিক্ষিত জাতির উপরই দেশের সার্বিক উন্নয় নির্ভর করে। আর সুশিক্ষিত জাতি গঠন করতে হলে শিক্ষার্থীদের লেখা পড়ার প্রতি মনোযোগি হতে হবে। মাদকমুক্ত শিক্ষাঙ্গণ গড়তে হবে। শিক্ষার আলোয় জীবন গড়ে জাতির জনকের সোনার বাংলা গড়ার কাজে মনোনিবেশ করতে হবে।
রবিবার বিকেলে চিতলমারী শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ তন্ময় বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে অধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। শিক্ষাঙ্গণকে মাদকমুক্ত রাখতে হবে। দেশের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনার আহবান জানান।
অনুষ্ঠানে শেরে বাংলা কলেজ ছাত্রলীগের সভাপতি মো. আবু তালেব মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রুবেল মুন্সীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, চিতলমারী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান শামীম, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়।
বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোনন আলী বিশ্বাস, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অশোক কুমার বড়াল, শেরে বাংলা কলেজ অধ্যক্ষ মো. মোহাসীন রেজা, উপাধ্যক্ষ বিপ্রদাস ভট্টাচার্য্য, সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. বাবুল মিয়া, কালিদাস বড়াল কলেজ অধ্যক্ষ স্বপন কুমার রায়, জেলা যুবলীগের আহবায়ক নাসির সর্দার, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হেলেনা পারভীন।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান সামিয়া রহমান বিউটি, জগন্নাথ বিশ্ববিদ্যাল ছাত্রলীগ সভাপতি মো. তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ মাহাতাবুজ্জামান, বাগেরহাট জেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন, ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আনজুমারা অনু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সী প্রমূখসহ উপজেলা আওয়ামী লীগ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মী। অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। এছাড়াও সন্ধ্যায় নবীন বরণ উপলক্ষে ক্লোজআপ ওয়ান শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
