প্রধান সূচি

চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় স্ত্রীসহ আওয়ামী লীগ নেতা আহত

বাগেরহাটের চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় এক আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চিতলমারী সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বিনয় কৃষ্ণ সিংহের সাথে জমিজমা সংক্রান্ত বিষয়ে সুড়িগাতী গ্রামের রতিকান্ত রায়ের ছেলে বিশ্বজিত রায় ও অসিত রায়ের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শুক্রবার সকাল ৮ টার দিকে বিশ্বজিত রায়, অসিত রায় ও সনাতন রায়সহ ৫/৬ জন লোক বিনয় কৃষ্ণ সিংহের ওপর হামলা চালায়। এসময় বিনয় কৃষ্ণ সিংহের স্ত্রী রেবা রানী সিংহ (৫৪) বাঁধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। হামলায় বিনয় কৃষ্ণের মাথা ফেটে যায় এবং স্ত্রী রেবা রানী সিংহের বিভিন্ন স্থানে ফুলা জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। উন্নত চিকিৎসার জন্য বিনয় কৃষ্ণ সিংহকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে, বিশ্বজিত রায় হামলার ঘটনা অস্বীকার করে জানান, বিনয় কৃষ্ণ সিংহের লোকজন এসে আমাদের ওপর হামলা চালায়। এ হামলায় আমার স্ত্রী, ভাইসহ ৪/৫ জন আহত হয়।  আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকুল সরকার জানান, আওয়ামী লীগ নেতা বিনয় কৃষ্ণের সিংহের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial