প্রধান সূচি

Friday, July 13th, 2018

 

কাউখালীতে ছিন্নমুল শিশুদের নিয়ে ফল উৎসব

এখন চারদিকে মৌসুমি ফলের সমারোহ। আম, জাম, কাঁঠাল, আনারসসহ নানা ফলের মিষ্টি রসে মানুষ তৃপ্ত করছেন রসনা। দেশীয় ফলের সাথে সবার পরিচয় করিয়ে দিতে কিংবা রাসায়নিকমুক্ত ফল খাওয়াতে অনেক জায়গায় আয়োজন করা হয় ফলের প্রদর্শনী বা মেলার। এমনই একটি উদ্যোগ নিয়েছিল পিরোজপুরের কাউখালী প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। তারা শুক্রবার সকালে উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের আবাসনে বসবাসরত প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের মধ্যে ফরমালিনমুক্ত আম বিতরণের মধ্য দিয়ে উদযাপন করেছে ‘ফল উৎসব’। আর এর উদ্যোক্তা ছিলেন প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আব্দল লতিফ খসরু। উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের আবাসনে বসবাসরত ৩০ জন শিশুকে নিয়ে এ উৎসববিস্তারিত পড়ুন


চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় স্ত্রীসহ আওয়ামী লীগ নেতা আহত

বাগেরহাটের চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় এক আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চিতলমারী সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বিনয় কৃষ্ণ সিংহের সাথে জমিজমা সংক্রান্ত বিষয়ে সুড়িগাতী গ্রামের রতিকান্ত রায়ের ছেলে বিশ্বজিত রায় ও অসিত রায়ের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শুক্রবার সকাল ৮ টার দিকে বিশ্বজিত রায়, অসিতবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে গাঁজাসহ ২ যুবক আটক

ইন্দুরকানীতে গাঁজাসহ আটক ২ যুবককে মোবাইল কোর্টে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ইন্দুরকানী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চন্ডিপুর এলাকা থেকে গাঁজাসহ চন্ডিপুর গ্রামের আশ্রাব আলীর ছেলে ইমাম হোসেন (১৯) ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৪)কে  আটক করে। পরে তাদেরকে পুলিশ ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ শুনানি শেষে ২ জনকে চার হাজার টাকা জরিমানা করেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial