প্রধান সূচি

অধ্যক্ষ শাহীন সুলতানা ফেন্সি’র হত্যাকারীদের শাস্তির দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন

চাঁদপুর গল্লাক কলেজের অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি’র হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের টাউন ক্লাব রোডে বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে প্রাক্তন শিক্ষার্থী সংসদ, সুজন, সনাক, ডাক দিয়ে যাই, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন এ মানববন্ধনে অংশগ্রহণ করে।

এসময় বক্তব্য রাখেন, মহিলা পরিষদের জেলা সভাপতি মনিকা মন্ডল, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, প্রাক্তন শিক্ষার্থী সংসদের প্রতুল ব্রহ্ম, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের র্নিবাহী সম্পাদক মাইনুল আহসান মুন্না, দিশারী সাধারণ সম্পাদক আব্দুল আলীম, বিশু দাস, শ্যামল কৃষ্ণ পাল, অর্পণা হালদার, শিখা দাস প্রমূখ।

এসময় বক্তারা বলেন, গত ৪ জুন অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি’কে নির্মমভাবে হত্যা করা হয়, কিন্তু প্রায় এক মাস হলেও এখনো ফেন্সির হত্যাকারীদের সরকারের দৃষ্টান্তমূলক কোন শাস্তি আমরা দেখতে পাইনি। তাই অতি জরুরী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial