প্রধান সূচি

Saturday, June 30th, 2018

 

অধ্যক্ষ শাহীন সুলতানা ফেন্সি’র হত্যাকারীদের শাস্তির দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন

চাঁদপুর গল্লাক কলেজের অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি’র হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের টাউন ক্লাব রোডে বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে প্রাক্তন শিক্ষার্থী সংসদ, সুজন, সনাক, ডাক দিয়ে যাই, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন এ মানববন্ধনে অংশগ্রহণ করে। এসময় বক্তব্য রাখেন, মহিলা পরিষদের জেলা সভাপতি মনিকা মন্ডল, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, প্রাক্তন শিক্ষার্থী সংসদের প্রতুল ব্রহ্ম, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের র্নিবাহী সম্পাদক মাইনুল আহসান মুন্না, দিশারী সাধারণ সম্পাদক আব্দুল আলীম, বিশু দাস, শ্যামল কৃষ্ণ পাল, অর্পণা হালদার, শিখা দাস প্রমূখ। এসময় বক্তারা বলেন, গতবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার দুপুরে শহরের দলীয় কার্যালয় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু। সভায় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় কমিটি যুবলীগ সদস্য ও সাবেক জেলা যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, যুবলীগ নেতা জিয়াউল আহসান। বর্ধিত সভা বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল পারভেজ রাজা, থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাকারিয়া মাহমুদ লিমন, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ হাসান মামুন, মো. জাহাঙ্গির হোসেন, গোপাল রায়, মো. আলাউদ্দিন আল আজাদ, মো. ফেরদৌস মৃধা, মো. ওয়াহিদবিস্তারিত পড়ুন


৩টি বসতঘর ও ২টি দোকান বিলীন

আবারো শুরু হয়েছে স্বরূপকাঠির সন্ধ্যা নদীর ভাঙ্গন

স্বরূপকাঠি উপজেলার জোয়ারের তীব্র স্রোত আর বর্ষায় সন্ধ্যা নদীতে ফের তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। নদীর অব্যাহত তীব্র ভাঙ্গনে বিলীন হচ্ছে নদী সংলগ্ন বিভিন্ন গ্রামের বসতঘর, বাগানবাড়ি, ফসলী জমিসহ বিস্তীর্ন জনপদ। গত শুক্রবার বিকেলে সন্ধ্যা নদীর ভাঙ্গনে উপজেলার কৌরিখাড়া লঞ্চঘাট সংলগ্ন এলাকার মো. নুরুল হক, মো. মোস্তাহার মিয়া ও দুলাল মিয়ার বসতঘর, হুমাউন ও মিলনের দোকানঘরসহ প্রায় ২০ শতাংশ বাগানবাড়ি নদী গর্ভে হারিয়ে গেছে। দক্ষিন কৌরিখাড়া লঞ্চঘাটের জেটির পিছনের সড়কও নদীগর্ভে তলিয়ে গেছে। কাঠের তক্তার উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীদের পন্টুনে উঠানামা করতে হয়। লঞ্চঘাটের সুপারভাইজার মো. সিদ্দিকুর রহমান জানান,বিস্তারিত পড়ুন


বদলি আতংকে কর্মকর্তা-কর্মচারীরা

বাগেরহাটে কৃষি বাংকের আঞ্চলিক ব্যবস্থাপক ও সিবিএ নেতার বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ

বাগেরহাটে কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক শেখ নজরুল ইসলাম ও সিবিএ নেতা তৌফিক এর বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলেছেন খোদ কৃষি ব্যাংক জেলা শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এর এ অভিযোগ করার কারনে ব্যাংকের এ দুই প্রভাবশালী কর্তার রোষানলে পড়েছেন অভিযোগকারী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। এ অবস্থা থেকে পরিত্রান পেতে ভুক্তোভুগীরা বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে জানাযায়, ওই আঞ্চলিক ব্যবস্থাপক শেখ নজরুল ইসলাম কৃষি ব্যাংকের বাগেরহাট শাখায় যোগদানের পর থেকেই কৃষি প্রধান এই অঞ্চলের হত দরিদ্র কৃষকদের নেয়া স্বল্প সুদে কৃষি ঋন, শাখাবিস্তারিত পড়ুন


বখাটের মারপিটে স্কুল ছাত্রী আহত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সবুজ (২৫) নামের এক বখাটের মারপিটে আঁখি আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী আহত হয়েছে। গতকাল শনিবার সকালে পুটিখালী ইউনিয়নের ভাটখালী বাজারের কাছে এ ঘটনা ঘটে। এসময় অজ্ঞান অবস্থায় আহত ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্কুল ছাত্রীর পরিবার ও প্রত্যক্ষদর্শিরা জানায়, পুটিখালী গ্রামের আলী মল্লিকের কন্যা আঁখী আক্তার মোরেলগঞ্জ উপজেলার বিপিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীতে পড়াশুনা করে। শনিবার সকালে ওই বিদ্যালয়ের বিএসসি শিক্ষক এমদাদুল হকের বাড়ি থেকে প্রাইভেট পড়ে বান্ধবীদের সাথে স্কুলে ফিরছিল। পথিমধ্যে সেবিস্তারিত পড়ুন


চিতলমারীর শেরেবাংলা কলেজে শেখ তন্ময়ের জন্মদিন পালিত

বাগেরহাটের চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজে বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ সারহান নাসের তন্ময়ের জন্মদিন পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় শেরে বাংলা কলেজ ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগ কার্যালয়ে কার্যালয়ে এ জন্মদিন উৎসব পালিত হয়। এ সময় জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া প্রার্থণা  শেষে কেক কাটা হয় ও নেতাকর্মীদের মিষ্টি মুখ করানো হয়। অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগ মোঃ আবু তালেব মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল মুন্সির সঞ্চালেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাবুল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃবিস্তারিত পড়ুন


পাইকগাছায় আঁশফলের বাম্পার ফলন

আঁশফল এক প্রকার লিচু জাতীয় সু-স্বাদু ফল। এটি লংগান ও কাঠ লিচু নামে পরিচিত। এটি দক্ষিণ ও পূর্ব এশিয়ার উদ্ভিদ। যার ক্রান্তীয় অঞ্চলের বৃক্ষ। আঁশফল গাছ মধ্যমাকারের চির সবুজ বৃক্ষ। যা ৬ থেকে ১০ মিটার পর্যন্ত লম্বা হয়। বেলে মাটিতে এই গাছ জন্মে। আঁশফল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফল। একে বলা হয় গরীবের লিচু। ফল গোল আকারের, শাঁস সাদা, খুব রসালো ও মিষ্টি। এক সময় দেশের পূর্ব দক্ষিণাঞ্চলের চাষ উপযোগী এই আঁশফল খেয়ে আষাঢ় উদযাপন করেছে বাঙালি। আপেল, কমলা, আঙ্গুর, লিচুতে আশক্ত হয়ে এই ফলটির কদর হারিয়েছে। স্থানীয় এই ফলটির গুণগতমানবিস্তারিত পড়ুন


পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

পাইকগাছায় নীলাদ্রি (১৪) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিশোর নীলাদ্রি উপজেলার সোলাদানা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের পবিত্র কুমার সরদারের ছেলে। থানা পুলিশ সূত্রে জানাগেছে, নীলাদ্রি শুক্রবার সকাল ৯টার দিকে নিজ বসতবাড়ীর পরিত্যাক্ত একটি ঘরের বাঁশের আড়াই কাঁপড় পেচিয়ে আত্মহত্যা করে। পরে খোঁজা খুঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। পুলিশের সূরোতহাল রিপোর্ট শেষে তার দাহ সম্পন্ন করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান।


বাগেরহাটে পবিত্র হজ্ব পালনে প্রশিক্ষণ কর্মশালা

বাগেরহাটে সরকারী ও বেসরকারী ব্যবস্থপনায় পবিত্র হজ্বে গমনেইচ্ছুকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল হক। ইসলামিক ফাউন্ডেশন বাগেরহাটের উপ-পরিচালক আল ফারুকের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য দেন, হাবের সিনিয়র সহ-সভাপতি মাও. ইয়াকুব আলী শরাফতী, বাগেরহাট কামিল মাদ্রাসার শিক্ষক মাও. মো. এমদাদুল হক, মুফতি মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মঞ্জুরুল আলম প্রমুখ।বিস্তারিত পড়ুন


বাগেরহাটে পুরোহিতদের মাঝে প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

বাগেরহাটে “ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় কৃষি ও বনায়ন বিষয়ে তিনদিন ব্যাপি প্রশিক্ষণ শেষে পুরোহিতদের মাঝে সনদপত্র বিতরন করা হয়েছে। ধর্ম বিষায়ক মন্ত্রনালয় এর এসআরএসসিপিএস কার্যক্রমের আয়োজনে ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর বাস্তবায়নে গতকাল শনিবার বিকালে বাগেরহাট কৃষি সম্প্রসারন অধিদপ্তর মিলনায়তনে জেলার ২৫ জন পুরোহিতের হাতে এ সনদপত্র তুলে দেয়া হয়। সেবাইত ও পুরোহিতদের দক্ষতাবৃদ্ধিকরন কার্যক্রমের আঞ্চলিক প্রশিক্ষন কর্মকর্তা কানাই লাল কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেন। এসময় বিশেষ অতিথি হিসাবে পুরোহিতদের মাঝেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial