পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে পিরোজপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনয়তনে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এস এম সোহরাব হোসেন, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক জিয়াউল আহসান গাজী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ জাকির হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো. আহসান হাবিব।
আলোচনা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর যৌথভাবে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। 
