পিরোজপুরে জাল টাকা ব্যবসায়ীর কারাদন্ড
পিরোজপুরে সেলিম হাওলাদার (৩০) নামে এক জাল টাকা ব্যবসায়ীর পাঁচ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ সাজা দেন।
দন্ডপ্রাপ্ত সেলিম ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি বিকেলে মঠবাড়িয়া উপজেলার উদয়তারা বুড়িরচর বাজারে সেলিম জাল ডলার বিক্রি করার জন্য আসে। এ সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সেলিমকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১০০ মূল্যেমানের ১০টি কথিত ইউ.এস ডলার জব্দ করে। পরে তার বিরুদ্ধে মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
২০১৫ সালের ২৯ মে মঠবাড়িয়া থানার তদন্ত অফিসার আল মামুন অভিযুক্ত সেলিমের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন।
