প্রধান সূচি

ভান্ডারিয়ায় পুরোহিত কল্যাণ সমিতির সম্মেলন

ভান্ডারিয়ায় শুক্রবার বাংলাদেশ পুরোহিত কল্যাণ উপজেলা আহবায়ক কমিটির উদ্যোগে স্থানীয় উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউর মন্দির মিলানায়তনে ভান্ডারিয়া উপজেলা পুরোহিত কল্যাণ সমিতির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খৃষ্টাণ ঐক্য পরিষদ ভান্ডারিয়া উপজেলা সভাপতি কিরণ চন্দ্র বসু।

সকালে সম্মেলনের উদ্ধোধন করেন বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাষ্টের পিরোজপুর জেলার মাস্টার ট্রেইনার হিরন্ময় চক্রবর্তী। পরে এক মতবিনিময় সভায় শিক্ষক শশাঙ্ক শেখর চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিমল চন্দ্র মন্ডল, ভান্ডারিয়া উপজেলা সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, বরিশাল বিভাগীয় কমিটির সহ-সভাপতি শ্রী জোর্তিন্ময় চক্রবর্তী রতন, ইন্দুরকানী উপজেলা পুরোহিত কল্যাণ সমিতির সভাপতি সরজীৎ ব্যাণার্জী, স্বরূপকাঠী উপজেলা পুরোহিত কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অরুন চন্দ্র চক্রবর্তী, ভান্ডারিয়া উপজেলা আহবায়ক সুশেন চক্রবর্তী প্রমূখ। বিকেলে উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে সুশেন চক্রবর্তীকে সভাপতি ও হরিহর নারায়ন চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ভান্ডারিয়া উপজেলা পুরোহিত কল্যাণ সমিতির কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial