প্রধান সূচি

স্বরূপকাঠীতে ইউপি চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলা

পুলিশের কাছে মাদকসেবীদের বিরুদ্ধে অভিযোগ করায় আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের উপর মাহমুদকাঠি গ্রামের মাদকসেবী জহিরসহ ৪/৫ জনের একদল সন্ত্রাসী দল হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার সকাল ১১ টার দিকে মাহমুদকাঠি মাদ্রাসার সামনে রাস্তার উপর চেয়ারম্যানের মোটর সাইকেলের গতিরোধ করে তার উপর হামলা চালায় সন্ত্রাসীরা।

এসময় চেয়ারম্যানের গলায় থাকা স্বর্নের চেইনসহ বেশকিছু টাকা পয়সা লুটে নেয় বলে অভিযোগ করেন চেয়ারম্যান।

মাদক বিক্রেতা হিসেবে জহিরের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করায় ওই সন্ত্রাসীরা ক্ষুদ্ধ হয়ে চেয়ারম্যানের উপর হামলা চালায়।

ইউপি চেয়ারম্যান শেখর সিকদার অভিযোগ করেন, বুধবার সকালে তিনি উপজেলা পরিষদে আসার জন্য কুড়িয়ানা থেকে রওয়ানা হন। মাহমুদকাঠি মাদ্রাসার সামনে আসার পর মাদক বিক্রেতা জহিরসহ ৪/৫ জন যুবক রাস্তার উপর তার মোটর সাইকেলের গতিরোধ করে এবং পুলিশের কাছে অভিযোগ করার প্রসঙ্গ তুলেই হামলা চালায়। এসময় স্থানীয় লোকজন সন্ত্রাসীদের হাত থেকে চেয়ারম্যানকে উদ্ধার করেন।

হামলার ঘটনায় চেয়ারম্যান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শেখরের উপর হামলার ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন উপজেলা পুজা পরিষদের সভাপতি বিধান চন্দ্র মৈত্রসহ সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial