প্রধান সূচি

Wednesday, June 6th, 2018

 

মঠবাড়িয়ার দাউদখালী ইউনিয়নে মহিউদ্দিন মহারাজের সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিল

পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ এর সৌজন্যে জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজ বুধবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দাউদখালী ইউনিয়নের হারজী নলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। দাউদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক রাহাতের সভাপতিত্বে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম সেলিম মিয়া, মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও মঠবাড়িয়া উপজেলাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জেলা যুবদলের নব গঠিত কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

পিরোজপুর জেলা যুবদলের নব গঠিত কমিটি বাতিল করে আন্দোলন সংগ্রামে নিবেদিত ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন জেলা কমিটি গঠনের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর যুবদলের নেতৃবৃন্দ। আজ বুধবার বিকেলে পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, বিগত ১০ বছর পূর্বে গঠিত পিরোজপুর জেলা যুবদলের আহবায়ক কমিটি বাতিল করে কেন্দ্রীয় যুবদল সম্প্রতি ৫ সদস্যের একটি জেলা কমিটি ঘোষনা করেছে। কিন্তু ঘোষিত কমিটিতে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে নিবেদিত বিভিন্ন মামলা মোকদ্দমায় জর্জরিত, বারবার কারাবরণকারী, রাজপথের আন্দোলনকারী ত্যাগী নেতাদের বাদ দিয়ে কয়েকজন রাজনৈতিক ধুরন্ধর ব্যক্তি যারা ফেসবুক সর্বস্ব রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত তাদেরকে নিয়েবিস্তারিত পড়ুন


দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত ॥ ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

মোংলা বন্দর থেকে প্রাডো জীপ বের করে নিয়েছে প্রতারক চক্র

মোংলা বন্দর কর্তৃপক্ষের কার ইয়ার্ড থেকে ভূয়া কাগজপত্র দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল প্রাডো জীপ গাড়ী বের করে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে বন্দরের দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে ৪ সদস্যের একটি তদন্ত টিম গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। প্রতারক চক্র জাল-জালিয়াতির মাধ্যমে গাড়ী নিয়ে যাওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করেছে বন্দর কর্তৃপক্ষ। একই সাথে মোংলা বন্দরের সংরক্ষিত এলাকা থেকে গাড়ী খোয়া যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মোংলা বন্দর কর্তৃপক্ষে ট্রাফিক বিভাগ সূত্র জানায়, সোমবার বিকেলে বন্দর কর্তৃপক্ষের  জেটির অভ্যন্তরেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে যায়যায়দিন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পিরোজপুরে দৈনিক যায়যায়দিন এর ফ্রেন্ডস ফোরামে উদ্যোগে ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেল ৩ টায় পিরোজপুর প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পত্রিকার জেলা প্রতিনিধি জহিরুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পৌর কাউন্সিলর আব্দুস ছালাম বাতেন, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক শেখ শহীদুল্লাহ শহীদ, একেএম সাখাওয়াত হোসেন, উদীচীর জেলা সম্পাদক খালিদ আবু, এডভোকেট মনিরুল ইসলাম খান মনির, জেলা রিপোটার্স ক্লাব সম্পাদক খেলাফত হোসেন খসরু প্রমূখ। এ সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।


কাউখালীতে পানিতে ডুবে ঘাট শ্রমিকের মৃত্যু

জেলার কাউখালী উপজেলায় মাছ ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে আব্দুর রহমান জমাদ্দার (৪০) নামে এক লঞ্চ ঘাট শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১ টার দিকে উপজেলার কুমিয়ান এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার কাছে সন্ধ্যা নদীতে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় তার লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। নিহত আব্দুর রহমান কুমিয়ান গ্রামের রফিকুল ইসলাম জমাদ্দারের ছেলে । নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার কুমিয়ান গ্রামের রহমান বুধবার দুপুরে ঝাঁকি জাল দিয়ে বাড়ির পাশের সন্ধ্যা নদীতে মাছ ধরতে যান। মাছ শিকারের এক পর্যায়ে রহমানের জাল হঠাৎ করে নদীতে আটকে যায়। এসময় জাল টানবিস্তারিত পড়ুন


খেলার বল কুড়াতে গিয়ে নির্যাতনের শিকার ৮ বছরের শিশু

ক্রিকেট খেলার বল কুড়াতে গিয়ে পিরোজপুর পৌরসভার মধ্য নামাজপুর এলাকার নুর হোসেন নামের ৮ বছরের এক শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে হাসপাতালে ভর্তি নুর হোসেন পিতা মোঃ পান্না হাওলাদার এ অভিযোগ করেন। অভিযোগ সুত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে মধ্য নামাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলছিল নুর হোসেন। খেলার একপর্যায়ে বলটি পার্শবর্তী ক্ষেতে গিয়ে পরে। তখন ঐ বলটি নুর হোসেন কুড়াতে গেলে ক্ষেতের মালিক দেলোয়ার হোসেন দুলু তাকে বাড়িতে ধরে নিয়ে যায় এবং ক্ষেতে ঢোকার অপরাধে নানাভাবে শারীরিক নির্যাতন চালায়।বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ইউপি চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলা

পুলিশের কাছে মাদকসেবীদের বিরুদ্ধে অভিযোগ করায় আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের উপর মাহমুদকাঠি গ্রামের মাদকসেবী জহিরসহ ৪/৫ জনের একদল সন্ত্রাসী দল হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল ১১ টার দিকে মাহমুদকাঠি মাদ্রাসার সামনে রাস্তার উপর চেয়ারম্যানের মোটর সাইকেলের গতিরোধ করে তার উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় চেয়ারম্যানের গলায় থাকা স্বর্নের চেইনসহ বেশকিছু টাকা পয়সা লুটে নেয় বলে অভিযোগ করেন চেয়ারম্যান। মাদক বিক্রেতা হিসেবে জহিরের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করায় ওই সন্ত্রাসীরা ক্ষুদ্ধ হয়ে চেয়ারম্যানের উপর হামলা চালায়। ইউপি চেয়ারম্যান শেখর সিকদার অভিযোগ করেন, বুধবারবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় মাতৃদুগ্ধ, শিশু খাদ্য ও শিশুর বাড়তি খাদ্য ব্যবহারে কর্মশালা

ভান্ডারিয়ায় বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে জাতীয় পুষ্টি সেবা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ ব্রেস্ট ফিডিং  ফাউন্ডেশনের বাস্তবায়নে মাতৃদুগ্ধ, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য  ও ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রন) আইন ২০১৩ ও বিধিমালা -২০১৭ অবহিতকরণ বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জহিরুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ওসি মো. শাহাবুদ্দিন, সংগঠনের প্রজেক্ট অফিসার তাহির ফয়সাল, ফিরোজ আহম্মেদ ও আতিকুল ইসলাম। কর্মশালায় জনপ্রতিনিধি, ডাক্তার, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, ঔষধবিস্তারিত পড়ুন


পাইকগাছায় উপজেলা পরিষদের বিভিন্ন গাছে মাটির পাত্র স্থাপন

পাখির অভয়ারণ্যের লক্ষ্যে উপজেলা পরিষদের বিভিন্ন গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে। পরিবেশ বাদী সংগঠন বন বিবির উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, বন বিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় মন্ডল, সাংবাদিক জিএ গফুর, বাবুল আক্তার, আলা উদ্দীন রাজা,  ¯েœহেন্দু বিকাশ, সমাজসেবক শাহিনুর রহমান, আলোকযাত্রা দলের সদস্য মিমি আক্তার, লামিয়া সুলতানা, কওছার আলী প্রমুখ। উল্লেখ্য, বন বিবির উদ্যোগে ২০১৬ সাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম ও প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে অগ্নিকান্ডে ফানির্সার দোকান ভষ্মিভুত

বাগেরহাট শহরতলীর দশানী এলাকায় হৃদয় ফার্নিসার নামের একটি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফয়ার সার্ভিস এর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও অগ্নিকান্ডে দোকান ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় দোকানে থাকা বিভিন্ন ফার্নিসার ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিক মোঃ মিজানুর রহমান দাবী করেছেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিক বলেন, প্রতিদিনের মত রাত সাড়ে ৯ টার দিকে কাজ শেষে আমি বাসায় চলে যাই। গভীর রাতে দোকানের আশপাশের থাকা এলাকাবাসির মাধ্যমে অগ্নিকান্ডেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial