প্রধান সূচি

উপজেলা সমাজসেবা কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন ॥ স্মারকলিপি প্রদান

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আখলাকুর রহমানের ওপর হামালার প্রতিবাদে মঙ্গলবার পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারি, শিশু পরিবারসহ সচেতন নাগরিক সমাজ।।
সকালে শহরের পড়েরহাট রোডস্থ জেলা সমাজসেবা কার্যালয়ের সামনের রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদার, শহীদুল ইসলাম, সালমা জাহান, প্রিয়াংকাবদা ভট্টাচার্য, জাকির হাওলাদার ও মোস্তফা ইকতিয়ার উদ্দিন।
পরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আল মামুন তালুকদারের নেতৃত্বে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, মঠবাড়িয়া ‘হাজী গুলশান আরা শিশু সদন’ নামের একটি এতিমখানায় ১০১ জন এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করে আসছিল বড়হারজী গ্রামের উক্ত এতিমখানার সভাপতি আব্দুল খোকন ও শিক্ষক মাওলানা মোস্তফা মাহমুদসহ সংশ্লিষ্টরা। বিষয়টি তদন্তে বেড়িয়ে আসে। এ অর্থ আত্মসাতের ঘটনা ধামাচাপা দিয়ে এতিমখানার নামে সরকারী বরাদ্ধ ছাড় করানোর বিষয়ে মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আখলাকুর রহমানকে চাপ দেয় এতিমখানার সভাপতিসহ অন্যরা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমান তাতে রাজি না হওয়ায় গত ৩ জুন বিকেলে উক্ত এতিমখানার ম্যানেজিং কমিটির সভাপতির নেতৃত্বে একদল দুর্বৃত্ত উপজেলা সমাজসেবা অফিসে ঢুকে হামলা চালিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমা কে চাপাতি দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং অফিসে ভাংচুর চালায়।
হামলার প্রতিবাদে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমান ওই দিনই বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ এতিমখানার সভাপতি আব্দুল গফফার ও শিক্ষক মোস্তফাকে গ্রেফতার করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial