Tuesday, June 5th, 2018
বড় মাছুয়ায় মহিউদ্দিন মহারাজ এর সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিল
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ এর সৌজন্যে জেলার মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজ মঙ্গলবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বড় মাছুয়া ইউনিয়ন কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। বড় মাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদারের সভাপতিত্বে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম সেলিম মিয়া, মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতিবিস্তারিত পড়ুন
উপজেলা সমাজসেবা কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন ॥ স্মারকলিপি প্রদান
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আখলাকুর রহমানের ওপর হামালার প্রতিবাদে মঙ্গলবার পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারি, শিশু পরিবারসহ সচেতন নাগরিক সমাজ।। সকালে শহরের পড়েরহাট রোডস্থ জেলা সমাজসেবা কার্যালয়ের সামনের রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদার, শহীদুল ইসলাম, সালমা জাহান, প্রিয়াংকাবদা ভট্টাচার্য, জাকির হাওলাদার ও মোস্তফা ইকতিয়ার উদ্দিন। পরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আল মামুন তালুকদারের নেতৃত্বে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, মঠবাড়িয়া ‘হাজী গুলশান আরা শিশুবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত
“আসুন প্লাস্টিক দূষন বন্ধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ^ পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে এখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. অরুণ চন্দ্রবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় উপজেলা পরিষদের উদ্যোগে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভান্ডারিয়ায় গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের উদ্যোগে স্থানীয় ৬৮নং হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলার ১৬৫টি বিদ্যালয়ের ২০১২ থেকে ২০১৮ সালের অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে উপজেলার ৯৪ জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, ফারহানা আফরোজ, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না,বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে বিদ্যুৎ চুরির মাধ্যমে অটোচার্জের ব্যবসা ।। ১ লাখ ২৯ হাজার টাকা জরিমানা
স্বরূপকাঠী উপজেলার জগৎপট্টি গ্রামের ডুবোরি বাড়ীতে মিটারের সাথে বাইপাস করে বিদ্যুৎ চুরির অপরাধে মো. মিজানুর রহমান (৩২) নামে এক অটোচার্জ ব্যবসায়ীকে ১ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ২ জুন এ বিদ্যুৎ চুরির ঘটনায় মিজানকে হাতে নাতে ধরেন। ঘটনার দু’দিন অতিবাহিত করে ৪ জুন অফিসে বসে পল্লী বিদ্যুতের স্বরূপকাঠী ডিজিএম মো. সাইফুল আহম্মেদ ওই ব্যবসায়ীর কাছ থেকে এ জরিমানা আদায় করেন। অভিযুক্ত বিদ্যুৎ চোর মিজান জগৎপট্টি গ্রামের মো. কালাম মিয়ার ছেলে। মিজান কয়েক বছর ধরে তার নিজ মিটারের সোর্স সংযোগ কেটে সেখান থেকে সাথে অন্য একটি সংযোগ জুড়িয়েবিস্তারিত পড়ুন
