ভান্ডারিয়ায় উপজেলা পরিষদের উদ্যোগে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভান্ডারিয়ায় গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের উদ্যোগে স্থানীয় ৬৮নং হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলার ১৬৫টি বিদ্যালয়ের ২০১২ থেকে ২০১৮ সালের অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে উপজেলার ৯৪ জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, ফারহানা আফরোজ, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, শিক্ষক আ. রাজ্জাক হাওলাদার, আ.আলিম হাওলাদার, ওমর ফারুক, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মন্নান মোল্লা, মো.নুরুল ইসলাম ও ফারুক হোসেন।
উল্লেখ্য, উপকূলীয় দক্ষিণ জনপদের মধ্যে এই প্রথম ভান্ডারিয়া উপজেলা পরিষদ এ মহৎ উদ্যোগটি গ্রহন করেন।
