প্রধান সূচি

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান মিঠু নিহত

পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো. কামরুজ্জামান মিঠু (৪০) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১১ টার দিকে পিরোজপুর-হুলারহাট সড়কের ফায়ার সার্ভিসের সামনে এ সড়ক দূর্ঘটনা ঘটে। এ সময় মিঠু মোটর সাইকেল চালিয়ে পিরোজপুর জজ আদালতের দিকে যাচ্ছিলেন। নিহত মিঠু পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নের হাবিবুর রহমান সিকদারের ছেলে।
২০১৬ সালের প্রথমবারের মত সরাসরি নির্বাচনে তিনি পিরোজপুর জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের (কদমতলা, সিকদারমল্লিক, দুর্গাপুর, কলাখালী এলাকার) সদস্য নির্বাচিত হন।
পিরোজপুর জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন জানান, এদিন পিরোজপুর জজ আদালতে একটি মামলার কাজে জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান মিঠু মোটর সাইকেল যোগে পিরোজপুরে জজ আদালতে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ১১ টার দিকে শহরের ফায়ার সার্ভিসের সামনের রাস্তায় একটি ইজিবাইকের সাথে তার মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে সে ছিটকে পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হক জানান, মোটর সাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান মিঠু নিহত হয়েছে। ইজিবাইকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

পিরোজপুর জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান মিঠু’র আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমনসহ জেলা পরিষদের সদস্যবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial