প্রধান সূচি

Wednesday, May 23rd, 2018

 

ভোটাধিকার অক্ষুন্ন রাখতে সবাইকে সংঘবদ্ধভাবে প্রস্তুত থাকতে হবে …..আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র গুলোর পরিবেশ ও আইন-শৃঙ্খলা সুন্দর রাখতে জনগণকে সচেতন হতে হবে। সংঘবদ্ধভাবে মানুষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবেন। পেশী শক্তি ব্যবহার করে কেউ যাতে ভোটদান বাধাগ্রস্ত না পারে তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তিনি বুধবার পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় নিজ বাসভবনে স্থানীয় জনসাধারণের এক মত বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশে অনেক সম্পদ নষ্ট হয়। সম্পদের এই অপচয় রোধ করা গেলে দেশ আরও এগিয়ে যেত। অনেক প্রকল্পের হদিস পাওয়াবিস্তারিত পড়ুন


জেলা উন্নয়নে ১০ দফা দাবী

পিরোজপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন

জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে পিরোজপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদ ১০ দফা দাবী পেশ করেছে। বুধবার গোপাল কৃষ্ণ টাউন ক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের নেতৃবৃন্দ এ দাবীনামা উত্থাপন করেন। দাবী সমূহের মধ্যে রয়েছে পিরোজপুরে রেল সংযোগ, জেলা সদরে বিদ্যুতের ন্যাশনাল গ্রীড সাব স্টেশন নির্মাণ, জেলা একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বরিশাল-খুলনা গ্যাস লাইনের সাথে সংযুক্ত, বলেশ্বরে শহররক্ষা  বাঁধ তৈরী, একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন, পিরোজপুরেকে এ গ্রেড জেলায় উন্নীতকরণ, পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক উন্নয়ন, জেলা শহরের কাছে বিসিক শিল্পনগরী স্থাপন এবং সকল উপজেলার সাথে জেলা সদরের উন্নত যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা। সংগঠনের সদস্য সচিববিস্তারিত পড়ুন


চালক ও হেলপার আটক

নাজিরপুরে ইমাদ পরিবহনের নৈশকোচে ডাকাতি 

পিরোজপুরের নাজিরপুরে বুধবার রাতে ঢাকা থেকে পিরোজপুরগামী ইমাদ পরিবহন নামে একটি নৈশকোচে (ঢাকা মেট্রো-ব-১৪-৭৫৫৭)  ডাকাতির ঘটনায় এক সৌদি প্রবাসীসহ কোচযাত্রীদের নগদ লক্ষাধিক টাকা, ল্যাপটপ, স্বর্ণালংকার ও বেশ কয়েকটি মোবাইল ফোন লুট হয়েছে। মঙ্গলবার রাত আড়াইটা দিকে বাগেরহাটের চিতলমারী উপজেলার বাকপুর থেকে নাজিরপুরের মাটিভাঙ্গা পর্যন্ত রাস্তায় প্রায় ঘন্টাব্যাপী এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই বাসের চালক তরিকুল ইসলাম (২৬) ও হেলাপার সুজন গাজীসহ বাসটি আটক করেছে। চালক তরিকুল ইসলাম ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাংগোর গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং হেলাপার সুজন গাজী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাঙ্গানদী গ্রামের জাহাঙ্গীরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

জেলার নাজিরপুরে শাহীন শেখ (৩২) ও সোহান মল্লিক (৩০) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সোয়া তিন কেজি গাঁজা ও ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক শাহীন শেখ উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের সাহেদ শেখের ছেলে। সে ওই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোপাল স্বর্ণকার। আটক সোহান মল্লিক উপজেলার সদর ইউনিয়নের ছোট বুইচাকাঠী গ্রামের আলতাফ মল্লিকের ছেলে। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমানের নেতৃত্বে গত মঙ্গলবার গভীর রাতে পৃথক অভিযানে তাদের আটক করাবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ার কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

চল্লিশ দিনের হতদরিদ্র কর্মসৃজন প্রকল্পের প্রতি পাঁচ দিন অন্তর শ্রমিকদের মজুরীর টাকা  দেওয়ার কথা থাকলেও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, ট্যাক অফিসার ও সংশ্লিষ্ট ইউনিয়নের প্রকল্প সভাপতির অনিয়মের কারণে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরী থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়ার লাল মিয়ার পোল থেকে মালাকার বাড়ী পর্যন্ত ইটসলিং রাস্তার দুপাশে মাটির কাজ চলাকালিন সময় সংবাদকর্মীরা অনুসন্ধান করে দেখেন খাতা কলমে ৪৫ জন রয়েছে তবে মাঠে কাজ করতে দেখা গেছে ৩০ জন। পূবালী ব্যাংক ভান্ডারিয়া শাখায় এসে কর্মসৃজন প্রকল্পের ভিটাবাড়ীয়া ইউনিয়নের শ্রমিকরা অভিযোগ করে বলেন, রাস্তায় সকাল থেকে দুপুর পর্যন্ত খেয়ে না খেয়েবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভান্ডারিয়া উপজেলার অন্যতম মাদক ব্যবসায়ী হুমায়ুন কবির চোকদার (২৫)কে পুলিশ ইয়াবাসহ গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ভান্ডারিয়ার বাবুল সুবেদারের বাড়ির পিছন থেকে ভান্ডারিয়া থানার এস. আই কাইয়ুম ও তরিকুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। হুমায়ুন কবির উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামে নুর মোহাম্মদ চোকদারের ছেলে। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন জানান,  হুমায়ুন কবির তালিকাভুক্ত  মাদকদ্রব্য ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে। নৌপথে ইয়াবা এনে ভান্ডারিয়াসহ বিভিন্ন উপজেলায় বিক্রয় করে আসছে। গ্রেফতারেরবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরী বাছাই পর্ব অনুষ্ঠিত

ইন্দুরকানীতে বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন উদ্যাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই’র ও পিকেএসএফ এর আয়োজনে সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরী বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। বাছাই পর্বে ইন্দুরকানী কলেজ, সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাড়েরহাট আরএল মাধ্যমিক বিদ্যালয়, এফ.করিম আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই পর্বে অংশগ্রহন করে। এসময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর একেএম আবুল খায়ের, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুল কবির তালুকদার স্বপন, সাংবাদিক এম.বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ইয়াবা ও গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

ইন্দুরকানীতে ইয়াবা ও গাঁজাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ইন্দুরকানী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কলারণ চন্ডিপুর চৌমুহনী এলাকা থেকে চন্ডিপুর গ্রামের আবুল হোসেন সিকদারের ছেলে শুক্কুর সিকদার (২৮)কে ২৪ পিস ইয়াবা ও ১৫ গ্রাম গাঁজাসহ আটক করে। বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রনের একটি মামলায় আটক দেখিয়ে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।


কাউখালীতে অটিজম বিষয়ক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত

জেলার কাউখালীতে অটিজম-নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক প্রকল্পের অংশ হিসেবে অটিজম ও এনডিডি বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টশন কর্মশালা বুধবার সরকারী কে.জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর দিনব্যাপী এই ওরিয়েন্টেশনের আয়োজন করে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই কর্মশালা বাস্তবায়ন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুস সালামের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, প্রতিবন্ধি স্কুলের প্রতিষ্ঠতা আব্দুল লতিফ খসরু, বরিশাল সরকারীবিস্তারিত পড়ুন


বাগেরহাট সড়ক ও জনপথের উদ্যোগে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাগেরহাট সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদের নেতৃত্বে বুধবার সকালে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া থেকে শুরু করে মোল্লারহাটের জয়ডিহি পর্যন্ত মহাসড়কের দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এদিন ফকিরহাট বিশ^রোড মোড়, ফলতিতা বাজার ও জয়ডিহি এলাকায় প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে ফকিরহাট মাইক্রো ষ্ট্যান্ডে মহাসড়কের পাশে অবৈধভাবে স-মিলের গাছ রাখার অপরাধে স্থানীয় স-মিল মালিক গোপাল ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন বাগেরহাট সদর উপজেলার এ্যাসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ শাহ্রিযার মুক্তার। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনাকালে অন্যান্যদেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial