প্রধান সূচি

আবারো গণহিস্টিরিয়া রোগে আক্রান্ত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা

আবারো পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেনী কক্ষে দুই শিক্ষার্থী মাস সাইকোলজিক্যাল ইলনেস রোগে (গণ হিস্টোরিয়া) হঠাৎ করে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে নবম শ্রেনীর ছাত্রীরা হঠাৎ শ্রেনী কক্ষে অসুস্থ হয়ে একে একে জ্ঞান হারাতে থাকে।

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীলিপ কুমার মৃধা বলেন, অসুস্থ ছাত্রীরা হল নবম শ্রেনির ছাত্রী লামিয়া আক্তার (১৪), মতিয়া ইসলাম (১৪) এবং সপ্তম শ্রেনীর ছাত্রী মিম আক্তর (১২)।

এ বিষয়ে সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নিজাম উদ্দিন বলেন, অসুস্থ ছাত্রীরা মাস সাইকোলজিক্যাল ইলনেসে আক্রান্ত, তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে।

গত ২৮ এপ্রিল একই বিদ্যালয়ের ছাত্রীরা বিভিন্ন শ্রেনীর অন্তত ১০ জন ছাত্রী গণহিস্টিরিয়া রোগে (মাস সাইকোলজিক্যাল ইলনেস) আক্রান্ত হবার পর তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। শনিবার সকালে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনী কক্ষে তারা অসুস্থ হয়ে একে একে ঢলে পড়তে থাকে। অসুস্থ ছাত্রীরা হল নবম শ্রেনির ছাত্রী সায়মা আক্তার, সামিয়া আক্তার ও জান্নাতুল ফেরদৌস, সপ্তম শ্রেনির জাহিদা সুলতানা জ্যোতি, রূপসা আক্তার, মিথিলা এবং পঞ্চম শ্রেনির সানজানা হক, লামিয়া আক্তার, ঐশি ও তাহারিন।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) ননী গোপাল রায় জানান, অসুস্থ ছাত্রীরা মাস সাইকোলজিক্যাল ইলনেসে আক্রান্ত, তাদেরকে চিকিৎসা দেয়ার পর তারা সুস্থ্য হয়ে উঠছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial