Monday, May 7th, 2018
নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজেদুল কবির রাসেল সন্ত্রাসী হামলায় আহত
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজেদুল কবির রাসেল সন্ত্রাসী হামলায় আহত। আজ সোমবার রাতে উপজেলার শ্রিরামকাঠী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তাকে মুমুর্ষ অবস্থায় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সভাপতি টিটু ॥ সম্পাদক অনিক
পিরোজপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠিত
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সহ-সম্পাদক জাহিদুল ইসলাম টিটুকে সভাপতি ও অনিরুজ্জামান অনিককে সাধারণ সম্পাদক করে পিরোজপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করেছে কেন্দ্রীয় কমিটি। ৬ মে রবিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন দেয়া হয়। উল্লেখ্য, জাহিদুল ইসলাম টিটু পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের নাসির উদ্দিনের ছেলে। তার বাবা শংকরপাশা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সভাপতি জাহিদুল ইসলাম টিটু ২০০৩ সালে পাড়েরহাট রাজলক্ষী স্কুল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক, ২০১৩-২০১৫ পর্যন্তবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ॥ যুবলীগ নেতা গ্রেফতার
ইন্দুরকানীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ২য় শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার বালিপাড়া গ্রামের নেছার সেপাই এর ছেলে বালিপাড়া ওয়ার্ড যুবলীগ নেতা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শাহজাহান সেপাই ওরফে ট্যারা শাহজাহান (৪২) একই গ্রামের ২য় শ্রেণির এক স্কুল ছাত্রীকে খাবারের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী মজিবর মুন্সির রান্না ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই ছাত্রীর চিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত শাহজাহানকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় স্কুলবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে সাংবাদিকের উপর হামলাকারী
ছাত্রলীগ ক্যাডারদের বিরুদ্ধে থানায় মামলা
দৈনিক ইনকিলাব ও দৈনিক পিরোজপুর কণ্ঠ পত্রিকার স্বরূপকাঠি প্রতিনিধি মোঃ হাবিবুল্লাহ’র উপর হামলাকারী দুই ছাত্রলীগ ক্যাডারসহ অজ্ঞাত আরো ৫/৭ জনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। গত রবিবার দুপুরে আহত সাংবাদিক মোঃ হাবিবুল্লাহ বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। স্বরূপকাঠী থানার ওসি কে. এম. তরিকুল ইসলাম জানান, সাংবাদিকের উপর হামলা ও মারধরের ঘটনায় মামলা রুজ হয়েছে। যত দ্রুত সম্ভব ঘটনায় জড়িত মামলার আসামীদের গ্রেফতার করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, গত ৪ মে রাতে একটি গুরুতর মারপিটের সংবাদ পেয়ে দৈনিক ইনকিলাব ও দৈনিক পিরোজপুর কন্ঠ প্রতিনিধি হাবিবুল্লাহবিস্তারিত পড়ুন
চিতলমারীতে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
বাগেরহাটের চিতলমারীতে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে নবপল্লী জুনিয়র বালিকা বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসি মানববন্ধন করেছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের পাঁচপাড়া নবপল্লী জুনিয়র বালিকা বিদ্যালয়ের সামনে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসি এ মানববন্ধনের আয়োজন করেন। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণকারী তুলশী দাসকে অবিলম্বে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। শিক্ষার্থী ধর্ষণের ব্যাপারে তার মা বাদি হয়ে ধর্ষক তুলশী দাসের নামে ৫ মে রাতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় বাগেরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আবজাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিক্ষার্থীকে বাগেরহাটবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ইয়াবাসহ দুই ভাই গ্রেফতার
মঠবাড়িয়ায় গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে বেল্লাল হোসেন (৩২) ও রিয়াজ সরদার (২২) নামের আপন দুই ভাইকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে বরিশাল র্যাব-৮। শনিবার রাতে উপজেলার মিরুখালী-রাজারহাট সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের শরীর তল্লাসী করে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুই ভাই উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের মৃত শহীদ সরদারের ছেলে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে র্যাব-৮ এর একটি দল শনিবার সন্ধ্যায় উপজেলার মিরুখালী-রাজারহাট সড়কে অভিযান চালালে মাদক ব্যবসায়ীসহ কয়েকজন মাদক ক্রেতা র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোরবিস্তারিত পড়ুন
মিঠু সভাপতি ॥ সালাম সম্পাদক
মঠবাড়িয়া চৌকিবার আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
মঠবাড়িয়া চৌকিবার আইনজীবী সমিতির নির্বাচন শনিবার আইনজীবী ভবনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে এডভোকেট মোফাজ্জেল হোসেন মিঠু সভাপতি, এডভোকেট আব্দুস সালাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি এডভোকেট আফতাব হোসেন, সহ-সম্পাদক এডভোকেট শামীম আহমেদ, অর্থ সম্পাদক এডভোকেট ইদ্রিস আলী ইমন, পরি সম্পাদক এ্যাডভোকেট চিন্ময় গোলদার। নির্বাচনে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহসানুল কবির বাদল, সাবেক জিপি মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
মঠবাড়িয়া থানার হাসান বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই
সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদান রাখায় বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সহকারি উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন মঠবাড়িয়া থানার আবুল হাসান। এপ্রিল-২০১৮ সালের বরিশাল রেঞ্জ, বরিশালের অপরাধ সভায় তিনি শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন। বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম) তার হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। এসময় পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মঠবাড়িয়ায় জিপিএ-৫ পেয়েছে ৬৪ জন
শীর্ষে কে. এম. লতীফ ইনস্টিটিউশন
পিরোজপুরের মঠবাড়িয়ায় এ বছর এসএসসিতে ৫ কেন্দ্রে ৬৪ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলার কে. এম. লতীফ ইনস্টিটিউশনের ২২৫ শিক্ষার্থীর মধ্যে ২২৩ জন উত্তীর্ণসহ ৩০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে শীর্ষ স্থানে রয়েছে। এছাড়া সাফা মাধ্যমিক বিদ্যালয় ৯, তুষখালী মাধ্যমিক বিদ্যালয় ৮, বড়মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউট ৩, সোনাখালী মুন্সি আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয় ৩, বেতমোর রাজপাড় আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ২, নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ২, হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় ১, তুষখালী আদর্শ বালিকা বিদ্যালয় ১, সাপলেজা মডেল হাই স্কুল ১, মিরুখালী স্কুল এন্ড কলেজ ১, ছগির মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ১, আলগী পাতাকাটা মাধ্যমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন
শাবাব গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে
দৈনিক ইত্তেফাকের মঠবাড়িয়া উপজেলা সংবাদাদাতা রফিকুজ্জামান আবীর এবং গৃহিণী সালমা আক্তার পপির একমাত্র ছেলে শাবাব জামান ঢাকা রাজউক উত্তরা মডেল স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে এর আগে মঠবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে থেকে পিএসসি এবং কেএম লতীফ ইনিস্টিশন থেকে জেডিসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল। শাবাব জামান ভবিষ্যতে আরো সাফল্য লাভে সকলের দোয়া প্রার্থী। তার এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সে সকল শিক্ষক-শিক্ষিকা, মাতা-পিতাসহ একমাত্র চাচুর প্রতি কৃতজ্ঞ।
