প্রধান সূচি

Monday, May 7th, 2018

 

আমাদের সময় পত্রিকার নাজিরপুর প্রতিনিধির পিতৃ বিয়োগ

আমাদের সময় পিরোজপুর জেলার নাজিরপুর প্রতিনিধি জ্যোতিশ চন্দ্র হালদারের পিতা নিত্যানন্দ হালদার বার্ধক্য জনিত রোগে রবিবার রাতে মৃত্যুবরন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন হার্টের অসুখসহ বার্ধক্য জনিত নানান রোগে ভুগছিলেন।  সোমবার দুপুরে পারিবারিক শ^শানে তার শেষকৃত সম্পন্ন হয়। সাংবাদিক জ্যোতিশ চন্দ্র হালদারের পিতার মৃত্যুতে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু ও সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।


আবারো গণহিস্টিরিয়া রোগে আক্রান্ত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা

আবারো পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেনী কক্ষে দুই শিক্ষার্থী মাস সাইকোলজিক্যাল ইলনেস রোগে (গণ হিস্টোরিয়া) হঠাৎ করে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে নবম শ্রেনীর ছাত্রীরা হঠাৎ শ্রেনী কক্ষে অসুস্থ হয়ে একে একে জ্ঞান হারাতে থাকে। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীলিপ কুমার মৃধা বলেন, অসুস্থ ছাত্রীরা হল নবম শ্রেনির ছাত্রী লামিয়া আক্তার (১৪), মতিয়া ইসলাম (১৪) এবং সপ্তম শ্রেনীর ছাত্রী মিম আক্তর (১২)। এ বিষয়ে সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নিজাম উদ্দিন বলেন, অসুস্থ ছাত্রীরা মাস সাইকোলজিক্যাল ইলনেসে আক্রান্ত, তাদেরকে চিকিৎসাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial