প্রধান সূচি

মঠবাড়িয়ায় ইয়াবাসহ দুই ভাই গ্রেফতার

মঠবাড়িয়ায় গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে বেল্লাল হোসেন (৩২) ও রিয়াজ সরদার (২২) নামের  আপন দুই ভাইকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮। শনিবার রাতে উপজেলার মিরুখালী-রাজারহাট সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের শরীর তল্লাসী করে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুই ভাই উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের মৃত শহীদ সরদারের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৮ এর একটি দল শনিবার সন্ধ্যায় উপজেলার মিরুখালী-রাজারহাট সড়কে অভিযান চালালে মাদক ব্যবসায়ীসহ কয়েকজন মাদক ক্রেতা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে বেল্লাল ও রাজুকে গ্রেফতার করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, গ্রেফতারকৃত বেল্লাল একাধিক ডাকাতি ও মাদক মামলার পলাতক আসামী। গ্রেফতারকৃত দুজনকেই রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial