মঠবাড়িয়ায় জিপিএ-৫ পেয়েছে ৬৪ জন
শীর্ষে কে. এম. লতীফ ইনস্টিটিউশন
পিরোজপুরের মঠবাড়িয়ায় এ বছর এসএসসিতে ৫ কেন্দ্রে ৬৪ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলার কে. এম. লতীফ ইনস্টিটিউশনের ২২৫ শিক্ষার্থীর মধ্যে ২২৩ জন উত্তীর্ণসহ ৩০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে শীর্ষ স্থানে রয়েছে। এছাড়া সাফা মাধ্যমিক বিদ্যালয় ৯, তুষখালী মাধ্যমিক বিদ্যালয় ৮, বড়মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউট ৩, সোনাখালী মুন্সি আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয় ৩, বেতমোর রাজপাড় আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ২, নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ২, হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় ১, তুষখালী আদর্শ বালিকা বিদ্যালয় ১, সাপলেজা মডেল হাই স্কুল ১, মিরুখালী স্কুল এন্ড কলেজ ১, ছগির মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ১, আলগী পাতাকাটা মাধ্যমিক বিদ্যালয় ১, নলীভমি মাধ্যমিক বিদ্যালয় ১ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
Please follow and like us:
« শাবাব গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়া থানার হাসান বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই »
