প্রধান সূচি

দেশে ধর্ষণ বৃদ্ধির প্রতিবাদেপিরোজপুরে মানববন্ধন

সারা দেশে  ধর্ষন ও যৌন নিপীড়ন বৃদ্ধির প্রতিবাদে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ) পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

রবিবার পিরোজপুর শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব রোডে সকাল ১০ টায় অনুষ্ঠিত মানববন্ধনে ধর্ষনের বিরুদ্ধে প্রতিরোধ এবং ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড আইন করার দাবী জানিয়ে বক্তব্য রাখেন, জেএনএনপিএফ এর পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক ও পিডিএফ নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম (পান্না, নারী নেত্রী কাজী রুহীয়া বেগম হাসি, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার (হেনা), শিক্ষক নেতা মোঃ হাবিবুর রহমান, মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি অর্পণা রানী হালদার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial